/indian-express-bangla/media/media_files/2026/01/15/bangladesh-cricket-board-2026-01-15-21-35-56.jpg)
বাংলাদেশি ক্রিকেটারদের কাছে অবশেষে নতিস্বীকার করল বিসিবি
Bangladesh Cricket: ক্রিকেটারদের সামনে অবশেষে নতিস্বীকার করতে হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বোর্ড ডিরেক্টর এম নাজমুল ইসলাম বাংলাদেশি ক্রিকেটারদের বিরুদ্ধেই বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই মন্তব্য়ের পরই ক্রিকেটাররা তেলে-বেগুনে জ্বলে ওঠেন। এমনকী, একটি সাংবাদিক বৈঠক করে তাঁরা ৪৮ ঘণ্টার 'আল্টিমেটাম' দিয়েছিলেন। অবশেষে বোর্ডের পক্ষ থেকে চরম সিদ্ধান্ত গ্রহণ করা হল। ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিতে কার্যত বাধ্য হলেন নাজমুল ইসলাম।
আরও পড়ুন:
Bangladesh Cricket Controversy Update: টাইগারদের মুখে ঝামা ঘষে দিল ICC, ফের মুখ পুড়ল বাংলাদেশের
ক্রিকেটারদের দাবিতেই সিলমোহর বিসিবি-র
বিসিবি-র ডিরেক্টর এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যে মর্মাহত হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর সেকারণে তাঁরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বয়কট পর্যন্ত করে দেন। অবশেষে কোনও রাস্তা খোলা না পেয়ে বোর্ডের পক্ষ থেকে এই চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা হয়।
আরও পড়ুন:
বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে একটি সাংবাদিক বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হচ্ছে, সাম্প্রতিককালে যে সকল ঘটনা ঘটেছে, তা পর্যবেক্ষণ করার পর বোর্ডের উন্নতির স্বার্থে বিসিবি প্রেসিডেন্ট ফাইন্যান্স কমিটির চেয়ারম্য়ান পদ থেকে বরখাস্ত করেছেন। বোর্ডের কাজকর্ম আরও সহজ করার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।'
আরও পড়ুন:
ICC Slams Bangladesh Cricket Board: মিথ্যে কথা বলছে বাংলাদেশ! অবশেষে বোমা ফাটাল আইসিসি-র
আরও ক্ষমতা বাড়ল BCB সভাপতির
ওই প্রেস রিলিজ়ে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নতুন চেয়ারম্য়ান আসার আগে পর্যন্ত কার হাতে ক্ষমতা থাকবে। বোর্ডের তরফ থেকে ওই প্রেস রিলিজ়ে লেখা হয়েছে, 'আগামী বিজ্ঞপ্তি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টই ফাইন্যান্স দেখবেন। ক্রিকেটারদের উন্নতিই বিসিবি-র একমাত্র লক্ষ্য। ক্রিকেটারদের সম্মান এবং গর্ব বজায় রাখতে আমাদের ক্রিকেট বোর্ড বদ্ধপরিকর। BCB-র আশা এই কঠিন সময়ে বাংলাদেশের ক্রিকেটাররাও নিজেদের পেশাদারিত্ব বজায় রাখবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাঁরা নিয়মিত অংশগ্রহণ করবেন।'


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us