বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই 'ভূমিকম্প' বাংলাদেশে, ইস্তফা বোর্ডকর্তার!

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখনও পর্যন্ত সমালোচনার ঝড় অব্যাহত। সম্প্রতি, ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকে তারা নিজেদের নাম প্রত্যাহার করেছে।

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট নিয়ে এখনও পর্যন্ত সমালোচনার ঝড় অব্যাহত। সম্প্রতি, ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ থেকে তারা নিজেদের নাম প্রত্যাহার করেছে।

author-image
Koushik Biswas
New Update
ICC vs BCB

আইসিসি বনাম বিসিবি

Bangladesh Cricket: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) আগেই বয়কট করেছিল বাংলাদেশ। এবার আইসিসি (ICC) তাদের কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। বাংলাদেশের জায়গায় এন্ট্রি নিয়েছে স্কটল্যান্ড ক্রিকেট দল (Scotland Cricket Team)। এদিকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে না যেতেই বাংলাদেশ ক্রিকেটে কার্যত ভূমিকম্প দেখা দিয়েছে। বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন। এই ঘটনায় হতবাক গোটা ক্রিকেট বিশ্ব।

Advertisment

আরও পড়ুন:

Samik Bhattacharya on Bangladesh Cricket: এবার আসরে নামল বিজেপি, বাংলাদেশের বিশ্বকাপ বয়কট নিয়ে বিস্ফোরক শমীক

২০২৬ বিশ্বকাপের আগে বড় পালা-বদল

২০২৬ টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ইশতিয়াক সাদেক নিজের পদ থেকে ইস্তফা দিলেন। তিনি জানিয়েছেন, 'আমি যে ইস্তফা দিয়েছি, এই কথাটা একেবারে সত্যি। পারিবারিক এবং ব্যক্তিগত কাজকর্মের জন্য আমি বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে খুব বেশি সময় দিতে পারছি না। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি আরও দ্রুতগতিতে করার কোনও উপায় আমার জানা নেই। সেকারণে ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত দুঃখিত। আমি এই পদের সঙ্গে সুবিচার করতে পারছি না। সেকারণে বাধ্য হয়েই ইস্তফা দিচ্ছি।'

আরও পড়ুন:

Bangladesh Cricket: বাংলাদেশকে এবার ভাতে মারতে চাইছে ভারত? নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বাংলাদেশ আগেই জানিয়ে দিয়েছিল যে তারা ভারতের মাটিতে খেলতে আসবে না। এরপর আইসিসি সিদ্ধান্ত গ্রহণ করে যে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে রীতিমতো তুলকালাম শুরু হয়েছে।

আরও পড়ুন:

India Helped Bangladesh Cricket: নেই সামান্য কৃতজ্ঞতাবোধ, ভারতের 'উপকার' নিমেষে ভুলে গেল বাংলাদেশ?

জেনে নিন গোটা ঘটনাটি

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যে কতখানি অত্যাচার করা হচ্ছে, সেটা আজ কারোর কাছেই অজানা নয়। সেকারণে বিসিসিআই সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজ়ুর রহমানকে তারা ২০২৬ আইপিএল টুর্নামেন্ট খেলতে দেবে না। আর এই সিদ্ধান্তের পর রীতিমতো ভড়কে যায় বাংলাদেশ। তারা আইসিসি-র কাছে কাকুতি-মিনতি করে যেন ভারত থেকে তাদের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় ম্য়াচ আয়োজন করা হয়। কিন্তু, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এরপর বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড এন্ট্রি নিয়েছে।

Scotland Cricket Team ICC T20I World Cup 2026 Bangladesh Cricket ICC