/indian-express-bangla/media/media_files/2025/12/27/bangladesh-cricket-coach-death-2025-12-27-15-07-17.jpg)
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ঢাকা ক্যাপিটালস দলের সহকারি কোচ মেহবুব আলি জ়াকি
Bangladesh Cricket: চোখের নিমেষে বদলে গেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গোটা পরিবেশ। শনিবার (২৭ ডিসেম্বর) এই স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটি ম্য়াচ হওয়ার কথা ছিল। খেলা শুরুর কিছুক্ষণ আগেই ঢাকা ক্যাপিটালস দলের সহকারি কোচ মেহবুব আলি জ়াকি হৃদরোগে আক্রান্ত হন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে খেলা শুরুর আগে চলছিল শেষ পর্যায়ের প্রস্তুতি। হাতে বাকি ছিল আর মাত্র ২০ মিনিট। মাঠের উভয় প্রান্তে দুই দলের ক্রিকেটাররা নিজেদের গা ঘামাচ্ছিলেন। সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দলের কোচিং স্টাফও।
Mohun Bagan Footballer Death: মাত্র ৩৫-য়েই সব শেষ! প্রয়াত মোহনবাগানের আই লিগজয়ী ফুটবলার
এমন সময় মেহবুব আলি জ়াকি আচমকাই মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে উপস্থিত সকলে দৌড়ে আসেন। মাঠের মধ্যেই তাঁকে CPR দেওয়া হয়। কিন্তু, কোনও লাভ হয়নি। অগত্যা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ চিকিৎসক দেবাশিস চৌধুরি এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
England Cricketer Death: প্রয়াত ইংল্যান্ডের তারকা ক্রিকেটার, নেমে এল শোকের ছায়া
সঙ্গে তিনি আরও যোগ করেন, হাসপাতালের পক্ষ থেকে প্রাথমিকভাবে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে মেহবুব আলি জ়াকি মারা গিয়েছেন।
হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
প্রসঙ্গত, সিলেটের আল হারামাইন হাসপাতালে জ়াকিকে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকেও এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে।
Footballer Death News: মাত্র ২১-য়েই সব শেষ! সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন তারকা ফুটবলার
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেহবুব আলি জ়াকি মাটিতে লুটিয়ে পড়তেই ভিড় জমা হতে শুরু করে। ইতিপূর্বে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে জ়াকি শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। অনুশীলন করানো সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের চিকিৎসকরা শেষপর্যন্ত আর তাঁকে বাঁচাতে পারেননি।
Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে
যাইহোক, রাজশাহীর বিরুদ্ধে ঢাকা ক্যাপিটালস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। মেহবুব আলি জ়াকির মৃত্যুতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us