/indian-express-bangla/media/media_files/2026/01/23/bangladesh-cricket-2-2026-01-23-01-44-07.jpg)
বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করতেই বিশ্বজুড়ে উঠতে শুরু করেছে নিন্দার ঝড়
Bangladesh Cricket: আসন্ন টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এখনও পর্যন্ত তারা আকাশকুসুম স্বপ্ন দেখছে, যদি আইসিসি তাদের ম্য়াচ ভেন্যু শ্রীলঙ্কায় শিফট করে, তাহলে হয়ত তারা এই মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। বাংলাদেশের আর্জি আগেই খারিজ করে দিয়েছে আইসিসি। প্রতিবেশী দেশের এমন একটি সিদ্ধান্তকে ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসন 'শিশুসুলভ' বলে কটাক্ষ করলেন। তিনি মনে করেন, এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে।
আরও পড়ুন:
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অতুল ওয়াসন বললেন, 'এই সিদ্ধান্তটি অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেরাই নিজেদের হাস্যস্পদ করে তুলল। কারণ তারা খুব ভাল করেই জানে, এত বড় একটি টুর্নামেন্ট বয়কটের ফলাফল কী হতে পারে। আর কেনই বা এটা করল? শুধুমাত্র একজন ক্রিকেটারকে আইপিএল টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে বলে? এই সামান্য ঘটনাটি এত বড় একটা আকার নিল। এই সিদ্ধান্তে আমি সত্যিই হতবাক। তবে ওরা এটা বুঝতে পারছে না যে এই একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেটে কতখানি ক্ষতি হবে।'
আরও পড়ুন:
বাংলাদেশ নিজেদের বিপদ নিজেরাই ডাকছে - অতুল ওয়াসন
টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার আরও যোগ করেছেন, 'আইসিসি তার সিদ্ধান্ত ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে। এত বড় একটা ক্রিকেট সংস্থাকে ব্ল্যাকমেল করে কিংবা চাপ দিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে পারবে না। আমার মনে হয়, আইসিসি যেটা করেছে, একেবারে সঠিক কাজ করেছে। নিজেদের অবস্থান শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। এই ঘটনার জন্য বাংলাদেশ ক্রিকেট কতটা আর্থিক ক্ষতির মুখে পড়বে, সেটা কল্পনাও করতে পারছে না। ভবিষ্যৎ পরিকল্পনার কথা চিন্তা করলে, এই সিদ্ধান্ত আদতে বাংলাদেশ ক্রিকেটেরই ক্ষতি করল।'
আরও পড়ুন:
Bangladesh Cricket in T20I World Cup: টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, চাঞ্চল্যকর সিদ্ধান্ত সরকারের
শাস্তির কোপে পড়তে পারে বাংলাদেশ
আইসিসি-র নিয়ম অনুসারে, এটা একটি গুরুতর অপরাধ। প্রথমত, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে বাংলাদেশ যে পরিমাণ টাকা পেত, সেটা আর তারা পাবে না। আইসিসি-র মোট উপার্জনের অংশও তাদের দেওয়া হবে না। পাশাপাশি আইসিসি-র লজিস্টিকস এবং ব্রডকাস্টিং সংক্রান্ত যে আর্থিক ক্ষতি হবে, সেই ক্ষতিপূরণও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হতে পারে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us