Bangladesh Cricket Controversy: BCCI-এর কাছে ক্ষমা চাইবে বাংলাদেশ? ভারত-পাক ম্যাচের আগেই ইঙ্গিত BCB সভাপতির

Bangladesh Cricket Controversy: বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না। এরপর আইসিসি তাদের এই টুর্নামেন্ট থেকে বের করে দেয়।

Bangladesh Cricket Controversy: বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না। এরপর আইসিসি তাদের এই টুর্নামেন্ট থেকে বের করে দেয়।

author-image
Koushik Biswas
New Update
India vs Bangladesh (22)

সূর্যকুমার যাদব এবং নাজমূল হোসেন শান্ত

India vs Bangladesh: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket) জানিয়েছিল, ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে তারা ভারতে আসবে না। এরপর আইসিসি তাদের এই টুর্নামেন্ট থেকে বের করে দেয়। সেই জায়গায় খেলার সুযোগ পায় স্কটল্যান্ড। এই লড়াইয়ে নাক গলিয়েছিল পাকিস্তানও। কিন্তু, এবার যাবতীয় সমস্যার সমাধান হতে চলেছে। 

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket T20 World Cup 2026: সবাই খেলছে বিশ্বকাপ, শুধু বাদ বাংলাদেশ! আজ মন খারাপ টাইগারদের

একদিকে, পাকিস্তান জানিয়েছে যে তারা ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলতে রাজি। অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও BCCI-এর সঙ্গে নিজেদের সম্পর্ক উন্নত করতে চাইছে। ক্রিকবাজ়ের একটি রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে আলোচনা মারফৎ বিসিবি এই সমস্যার সমাধান করতে চায়।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket in ICC T20I World Cup: টি-২০ বিশ্বকাপে ফের এন্ট্রি নিতে পারে বাংলাদেশ! কোন অঙ্কে সম্ভব এই সমীকরণ?

BCB সভাপতির গুরুত্বপূর্ণ মন্তব্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম এই ব্যাপারে একটা বড়সড় ইঙ্গিত দিয়েছেন। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, 'আইসিসি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এশিয়ার ৫ দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান মূলত ক্রিকেট খেলে। এই পরিস্থিতিতে আইসিসি চাইছে, ভারত পাকিস্তান ম্য়াচে এশিয়ার ৫ দেশের প্রতিনিধিরা যেন একসঙ্গে কলম্বোয় বসে ম্যাচটা উপভোগ করেন এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলেন। এটাকে সম্পর্ক উন্নতির পদক্ষেপ হিসেবেও আপনারা মনে করতে পারেন।'

আরও পড়ুন:

Bangladesh Cricket: বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই 'চরম অঘটন' বাংলাদেশে, মাঝরাতে দেশ ছাড়লেন বুলবুল!

পাকিস্তানকে রাজি করিয়েছে বাংলাদেশ

আপনারা সকলেই জানেন যে পাকিস্তান কীভাবে বাংলাদেশকে ঢাল করে ম্য়াচ বয়কটের নাটক চালাচ্ছিল। সম্প্রতি লাহোরে এই বিষয়টা নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওই বৈঠকের পর পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত বদল করে। ভারতের বিরুদ্ধে ম্য়াচ খেলতে রাজি হয়। এই বৈঠকের ব্যাপারে এখনও পর্যন্ত যতদুর জানা গিয়েছে, ভারতের বিরুদ্ধে খেলার জন্য বাংলাদেশই নাকি রাজি করিয়েছে পাকিস্তানকে। অনেকেই মনে করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্যই বাংলাদেশ নাকি এই পদক্ষেপ গ্রহণ করেছে।

ICC T20I World Cup 2026 Bangladesh Cricket India vs Bangladesh