/indian-express-bangla/media/media_files/2026/01/18/bangladesh-cricket-fan-2026-01-18-12-16-20.jpg)
আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে তাড়িয়ে দেওয়া হল বাংলাদেশকে
Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্ত কার্যত বিপর্যয় ডেকে এনেছে। ভারতে এসে বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) না খেলার সিদ্ধান্তে তারা শেষপর্যন্ত অনড়ই রইল। আর সেকারণে আইসিসি ইতিমধ্যে তাদের এই টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চূড়ান্ত অনিশ্চয়তার মুখে পড়ল। শুধুমাত্র আর্থিক ক্ষতিই নয়, টাইগারবাহিনীর বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আইসিসি। এই একটি সিদ্ধান্ত দেশের ক্রিকেটার এবং উদীয়মান তারকাদের চরম বিপদের দিকে ঠেলে দিল।
আরও পড়ুন:
Bangladesh Cricket Latest News: বিশ্বকাপ থেকে অবশেষে বাদ পড়ল বাংলাদেশ, এন্ট্রি স্কটল্যান্ডের
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। কিন্তু, বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। আর সেটাই বিপদ ডেকে আনল। আসন্ন টি-২০ বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে। আইসিসি বাংলাদেশের জায়গায় ইতিমধ্যে স্কটল্যান্ডের নাম ঘোষণা করেছে। এই সিদ্ধান্তে বাংলাদেশি ক্রিকেটারদের ম্যাচ ফি এবং টুর্নামেন্টের প্রাপ্ত পুরস্কার থেকে বঞ্চিত হতে হচ্ছে। পাশাপাশি এই টুর্নামেন্ট থেকে সংগৃহীত লভ্যাংশও পাবে না বাংলাদেশ। অন্যদিকে, টুর্নামেন্ট বয়কট করার জন্য আইসিসি যে শাস্তি দেবে, সেটা তো আলাদা।
আরও পড়ুন:
২০০ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ
ভারতীয় মুদ্রায় কোটি-কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আশঙ্কা করা হচ্ছে, বোর্ডের মোট উপার্জন ৫০ শতাংশ কমে যাবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে বাংলাদেশ আবেদন করেছিল, তাদের ম্য়াচ ভেন্যু যেন ভারত থেকে শিফট করে শ্রীলঙ্কায় করা হয়। কিন্তু, আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করেছিল। অবশেষে বিশ্বকাপ টুর্নামেন্ট থেকেই তাড়িয়ে দেওয়া হল বাংলাদেশকে। সংবাদসংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন অনুসারে, আইসিসি-র থেকে প্রতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে টাকা উপার্জন করে, তা প্রায় ২৪৭.৪ কোটি টাকা কমে যাবে। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়াবে ৩২৫ কোটি (আনুমানিক ২৭ মিলিয়ন ডলার)! এর পাশাপাশি সম্প্রচার এবং স্পনসরশিপ থেকেও তারা উপার্জন করতে পারবে না। মোটের উপর, ২০২৫-২৬ অর্থবর্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোট উপার্জনের প্রায় ৬০ শতাংশ হাতছাড়া করবে।
আরও পড়ুন:
আয়োজন করতে পারবে না আইসিসি টুর্নামেন্টও
আগামী আইসিসি টুর্নামেন্ট, যেমন - ২০৩১ সালে ভারতের সঙ্গে যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজনের স্বপ্নও চুরমার হতে পারে। নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে খেলতে আসতে চায়নি। আর সেকারণে ভেন্য়ু পরিবর্তনের দাবি তুলেছিল তারা। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে আফগানিস্তান সহ বাকি দেশগুলো এই টুর্নামেন্ট অবশ্যই আয়োজন করতে চাইবে। চলতি বছরই আবার বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের যাওয়ার কথা ছিল। কিন্তু, এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, সেই সফরও বাতিল করা হবে।
আরও পড়ুন:
বিশ্ব ক্রিকেট মানচিত্রে 'একঘরে' হতে পারে বাংলাদেশ!
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ২০২৬ টি-২০ বিশ্বকাপ বয়কট করেছে। এর প্রভাব আইসিসি ইভেন্টে অংশগ্রহণের উপরেও পড়বে। আইসিসি এবং বিসিসিআই-এর সঙ্গে 'পাঙ্গা' নেওয়ার সরাসরি অর্থ হল বাকি দেশগুলোর সঙ্গে শত্রুতার সম্পর্ক স্থাপন করা। যে দেশগুলো ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে, তারা আগামীদিনে বাংলাদেশের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কি না, তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন। আইসিসি ক্রমতালিকায় যে দলগুলো একেবারে নীচের দিকে রয়েছে, তারা হয়ত বাধ্য হয়েই বাংলাদেশের বিরুদ্ধে খেলবে। কারণ নাহলে তো যোগ্যতা অর্জন করতে পারবে না। সেকারণে কোয়ালিফাইং রাউন্ড তাদের খেলতেই হবে। সবমিলিয়ে বিশ্ব ক্রিকেট মানচিত্রে 'একঘরে' হতে পারে বাংলাদেশ! সেক্ষেত্রে অবশ্যই বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us