Bangladesh Cricket controversy update: শুধু নিরাপত্তা নয়, জড়িয়ে দেশের সম্মান! নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

Bangladesh Cricket: আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। আপাতত এই সিদ্ধান্তে অনড় প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ড। এই মর্মে একটি সাংবাদিক বিবৃতিও দেওয়া হয়েছে।

Bangladesh Cricket: আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। আপাতত এই সিদ্ধান্তে অনড় প্রতিবেশী দেশের ক্রিকেট বোর্ড। এই মর্মে একটি সাংবাদিক বিবৃতিও দেওয়া হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Cricket Team (7)

ভারতে বিশ্বকাপ খেলার জন্য় আসতে চাইছে না বাংলাদেশ

Bangladesh Cricket: ২০২৬ টি-২০ বিশ্বকাপকে (ICC T20I World Cup 2026) কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের (India vs Bangladesh) মধ্যে ঝামেলা ক্রমশ বেড়ে চলেছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'ভারত আসলে বাংলাদেশের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। জাতীয় সম্মানের মূল্য বিকিয়ে আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলতে রাজি নই।' 

Advertisment

প্রসঙ্গত, বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে একটি বৈঠক করেন আসিফ নজরুল। তারপরই এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যমকে জানান তিনি। সেখানে তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC এবার গোটা বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হবে। বাংলাদেশের এই দুশ্চিন্তাকে এতদিন তারা গুরুত্ব সহকারে দেখেনি। 

ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

সম্প্রতি BCCI-এর থেকে নির্দেশ পাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দেয় মুস্তাফিজুর রহমানকে। এই ঘটনাকে কেন্দ্র করেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। এরপরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে দাবি করে ভারত থেকে তাদের বিশ্বকাপ ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় যেন নিয়ে যাওয়া হয়। জবাবে আইসিসি-র পক্ষ থেকে বিসিবি-কে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে লেখা হয়েছে ভারতে যে নিরাপত্তা সংক্রান্ত সমস্যা রয়েছে এমন কোনও তথ্য তাদের কাছে নেই। সে কারণে আপাতত সূচিও পরিবর্তন করা হবে না। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নজরুল প্রচন্ড হতাশ হয়ে পড়েন।

বিষয়টা রাষ্ট্রীয় সম্মানের...

নজরুল বললেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ইতিমধ্যে ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যথেষ্ট কষ্ট করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে। সেকারণে আমরা অবশ্যই খেলতে চাই। কিন্তু দেশের অপমান, খেলোয়াড় এবং দর্শকদের সুরক্ষার সঙ্গে কোনও সমঝোতা করতে পারব না। 

সেইসঙ্গে তিনি আরও যোগ করেন, ভারতই যেখানে বলছে যে একজন বাংলাদেশি ক্রিকেটারদের তারা নিরাপত্তা দিতে পারবে না। এমনকী তাকে দল থেকে বাদও দেওয়া হয়েছে, সেখানে একটা ব্যাপার স্পষ্ট যে ভারতে খেলার মতো কোনো পরিবেশ নেই। নজরুল এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যাপারটা এখন আর শুধুমাত্র ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত নয়। এখানে আপাতত দেশের সম্মান জড়িয়ে গিয়েছে।

Bangladesh Cricket India vs Bangladesh ICC T20I World Cup 2026