Bangladesh Cricket Controversy: 'পাকিস্তানই আসলে উসকেছে বাংলাদেশকে', ধুয়ে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার!

Bangladesh Cricket Controversy: বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ভারতে তারা বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে আসবে না। এই সিদ্ধান্তে গোটা ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গিয়েছে।

Bangladesh Cricket Controversy: বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ভারতে তারা বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে আসবে না। এই সিদ্ধান্তে গোটা ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Cricket Team (7)

ভারতে বিশ্বকাপ খেলার জন্য় আসবে না বাংলাদেশ

Bangladesh Cricket: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026)। এবারের এই টুর্নামেন্টে বাংলাদেশ আদৌ অংশগ্রহণ করবে কি না, তা নিয়ে বিগত কয়েকদিন ধরে চূড়ান্ত টালবাহানা চলছিল। অবশেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, ভারতে তারা বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে আসবে না। এই সিদ্ধান্তে গোটা ক্রিকেট বিশ্ব হতবাক হয়ে গিয়েছে। ৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার মদন লাল (Madan Lal) এই ব্যাপারে মুখ খুলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে 'চূড়ান্ত বোকামি' বলেও উল্লেখ করলেন তিনি।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket in T20I World Cup: টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, চাঞ্চল্যকর সিদ্ধান্ত সরকারের

এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে মদন লাল বললেন, 'আমার মনে হয়, এটা বাংলাদেশের অন্যতম বোকামির একটি নিদর্শন। এটা টি-২০ বিশ্বকাপের আসর। এই সিদ্ধান্তের কারণে আগামী ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে যথেষ্ট ভুগতে হবে।' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'হতেই তো পারে, ক্রিকেটাররা খেলতে চেয়েছিল। আর বাংলাদেশ সরকার তাদের খেলতে দিল না। একজন ক্রিকেটার কীভাবে এত বড়মাপের একটি টুর্নামেন্ট মিস করতে পারে। আমার তো মনে হয়, পাকিস্তানই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভারতে না আসার ব্যাপারে পরামর্শ দিয়েছে।'

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: বাংলাদেশকে ছাড়াই হবে টি-২০ বিশ্বকাপ! চরম সিদ্ধান্ত আইসিসি-র

কী নিয়ে বিতর্কের সূত্রপাত? 

ইতিপূর্বে, বিসিসিআই নিদান দিয়েছিল যে ২০২৬ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজ়ুর রহমান খেলতে পারবেন না। এই নির্দেশের পর কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিলিজ় করে দেয়। মুস্তাফিজ়ুরকে বের করে দেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যত ভড়কে যায়। এরপর তারা পালটা সিদ্ধান্ত গ্রহণ করে যে ভারতের মাটিতে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না।

আরও পড়ুন:

Bangladesh Cricket New Updates: 'হয় ভারতে খেল, নয়ত বাদ...', ICC-র হুঁশিয়ারির পর কী করবে বাংলাদেশ?

কিন্তু, ২১ জানুয়ারি আইসিসি-র পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বিশ্বকাপ খেলতে হলে টাইগারবাহিনীকে ভারতেই আসতে হবে। নাহলে বাংলাদেশ নিজেদের নাম প্রত্যাহার করতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ শেষপর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতে আসবে না। আর সেকারণে টি-২০ বিশ্বকাপ থেকেও তারা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy Latest Update: এবার নাটকের যবনিকা পতন? বাংলাদেশকে চরম হুঁশিয়ারি ICC-র

মদন লালের কথায়, 'পাকিস্তান হয়ত বাংলাদেশের কাছে ভাল সাজতে গিয়েছে। গত ৪-৫ বছরে এটা স্পষ্ট হয়ে গিয়েছে, যখনই কোনও সমস্যা তৈরি হয়, তখনই ক্রিকেটকে সবার আগে সামনে টেনে আনা হয়। এশিয়া মহাদেশে এই খেলার জনপ্রিয়তা এতটাই বেশি যে এই সিদ্ধান্তগুলো আরও সংবেদনশীল হয়ে গ্রহণ করা উচিত। আইসিসি যে ভেন্যু পরিবর্তনের ব্যাপারে তাদের সিদ্ধান্ত বদল করবে না, তা একেবারে স্পষ্ট।'

Bangladesh Cricket ICC T20I World Cup 2026 Madan Lal