Bangladesh Cricket Controversy: টি-২০ বিশ্বকাপ খেলতে কেন ভারতে আসতে চায় না বাংলাদেশ? গোপন প্ল্যান ফাঁস করল বিসিবি

Bangladesh cricket controversy India: বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল BCB-কে নির্দেশ দিয়েছেন, ICC-র কাছে যেন বোর্ডের তরফ থেকে ভেন্যু বদলের অনুরোধ করা হয়। সঙ্গে আর্জি করা হয়, বাংলাদেশের ম্যাচগুলো যেন শিফট করে দেওয়া হয় শ্রীলঙ্কায়।

Bangladesh cricket controversy India: বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল BCB-কে নির্দেশ দিয়েছেন, ICC-র কাছে যেন বোর্ডের তরফ থেকে ভেন্যু বদলের অনুরোধ করা হয়। সঙ্গে আর্জি করা হয়, বাংলাদেশের ম্যাচগুলো যেন শিফট করে দেওয়া হয় শ্রীলঙ্কায়।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Cricket Team (5)

বাংলাদেশ ক্রিকেট দল

Bangladesh Cricket Team: কয়েকদিন আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেছিল। কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) তারা নির্দেশ দেয়, বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) যেন রিলিজ় করে দেওয়া হয়। এরপর থেকেই গোটা বাংলাদেশ ক্রিকেট কার্যত ক্ষোভে ফেটে পড়ে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল BCB-কে নির্দেশ দিয়েছেন, ICC-র কাছে যেন বোর্ডের তরফ থেকে আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ভেন্যু বদলের অনুরোধ করা হয়। সঙ্গে আর্জি করা হয়, বাংলাদেশের ম্যাচগুলো যেন পাকিস্তানের মতোই শিফট করে দেওয়া হয় শ্রীলঙ্কায়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয় যে তারা ভারতে আর বিশ্বকাপ খেলতে আসবে না। আর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ফারুক আহমেদ স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতে টাইগারবাহিনীর না আসার আসল কারণটা।

Advertisment

মুস্তাফিজ়ুরকে নিয়ে এখনও বাকি নাটক? আসন্ন IPL-য়ে 'প্রতিশোধ' নিতে পারে বাংলাদেশ!

কেন মুস্তাফিজ়ুরকে রিলিজ় করে দিল কেকেআর?

ইন্ডিয়া টুডে'কে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ফারুক আহমেদ জানিয়েছেন, মুস্তাফিজ়ুর রহমানের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করতে চায়নি বিসিসিআই। আর সেকারণে কলকাতা নাইট রাইডার্সের কাছে তারা রিলিজ় করে দেওয়ার অনুরোধ করে।

'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার

আহমেদ বলেছেন, 'বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া একটি বিবৃতি জারি করেন। সেখানেই তিনি মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দেওয়ার দাবি জানান। ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে, সেকারণে হয়ত তিনি মনে করেছেন যে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবেন না। ভারতীয় ক্রিকেট বোর্ড বরাবরই কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করে। এক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত যথেষ্টই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা নিজেরা কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারি না। সরকারের পক্ষ থেকে ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেওয়া হয়। আর সেটা মেনেই ক্রিকেট বোর্ড কাজ করে।'

Bangladesh T20I World Cup Squad: বিতর্কের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, আদৌ সুযোগ পেলেন মুস্তাফিজ়?

দেখে নিন সেই বিবৃতি:

Bangladesh Cricket Board Statement

বাংলাদেশ ক্রিকেট দল কি আসবে না ভারতে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর আরও যোগ করেন, মুস্তাফিজ়ুর রহমানের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিসিআই। সেক্ষেত্রে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। সেখানেও তো বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর সেকারণেই ভারতে পা রাখবে না বাংলাদেশ ক্রিকেট দল। ফারুক আহমেদ বললেন, 'যদি মুস্তাফিজ়ুর রহমানের নিরাপত্তা নিয়ে সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলও তো কলকাতা এবং মুম্বই সফর করবে। আর তাই ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ সরকারও যথেষ্ট চিন্তিত।'

Bangladesh Cricket Team Latest Update: ভারতে খেলতে আসছে না বাংলাদেশ! চরম সিদ্ধান্ত বিসিবি'র

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আপনারা যদি একজন ক্রিকেটারের নিরাপত্তাই না সুনিশ্চিত করতে পারে, তাহলে গোটা বাংলাদেশ ক্রিকেট দল এবং সাপোর্ট স্টাফদের জন্য তো আরও সমস্যা বাড়বে। তাই সকলে হাইব্রিড মডেলেই খেলতে চায়। ভারত দুবাইয়ে খেলে, পাকিস্তানও ভারতে আসে না।'

ICC Kolkata Knight Riders Bangladesh Cricket Team Mustafizur Rahman ICC T20I World Cup 2026