/indian-express-bangla/media/media_files/2026/01/05/bangladesh-ban-ipl-2026-telecast-2026-01-05-16-13-30.jpg)
২০২৬ আইপিএল টুর্নামেন্টের সম্প্রচার বন্ধের নির্দেশ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
Bangladesh Cricket: গত বৃহস্পতিবার অর্থাৎ ৮ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-কে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় চিঠি পাঠাল। এই চিঠিতে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ভারতের মাটিতে নিরাপত্তা সংক্রান্ত চিন্তার কথা উল্লেখ করেছে। সেইসঙ্গে তাদের ম্য়াচগুলো যাতে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়, তা নিয়েও পুনরায় আর্জি জানিয়েছে। প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। এই টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশকে তিনটে ম্য়াচ কলকাতায় এবং একটি ম্য়াচ মুম্বইয়ে খেলতে হবে।
চিঠিতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ
বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল একটি বৈঠকে বসেছিলেন বিসিবি কর্তারা। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরও একবার আইসিসিকে চিঠি পাঠানো হয়। ক্রিকেট বোর্ড ঘনিষ্ঠ এক সূত্র সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছে, 'আইসিসি জানতে চেয়েছিল কী ধরনের নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কথা আমরা উল্লেখ করতে চাইছি। সেটাই এবার স্পষ্ট করে জানিয়েছে বিসিবি।' যদিও চিঠির ব্যাপারে বিস্তারিতভাবে কিছুই জানাননি তিনি।
আইসিসি চাইছে স্পষ্টিকরণ
বিসিবি এবং আইসিসি-র মধ্যে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে লাগাতার আলোচনা চলছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এখনও পর্যন্ত এই ব্য়াপারে একটাও কথা বলেনি। শোনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে তারা নাকি জানতে চেয়েছে কী ধরনের নিরাপত্তা সংক্রান্ত সমস্যার ব্যাপারে কথা বলতে চাইছে।
Bangladesh T20I World Cup Controversy: বেঁকে বসল বাংলাদেশ, বিশ্বকাপে যোগদান নিয়ে ওড়াল ভারতের দাবি
খোলা রয়েছে আলোচনার রাস্তা
সংবাদমাধ্যম সূত্রে জানা হিয়েছে, এই ব্যাপারে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্তারাই নাকি ইতিমধ্যে দ্বি-বিভাজিত হয়ে গিয়েছে। বোর্ড কর্তাদের একটি অংশ নজরুলের কট্টর মনোভাবকে সমর্থন করছেন। অন্য একটি গোষ্ঠী আবার আইসিসি এবং ভারতীয় আধিকারিকদের সঙ্গে কথা বলার রাস্তায় হাঁটতে চাইছেন। তারা চাইছে ভারতের মাটিতে যদি বাংলাদেশ ক্রিকেট দল পা রাখে, তাহলে ক্রিকেটারদের জন্য যেন কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us