/indian-express-bangla/media/media_files/2026/01/13/bangladesh-cricket-controversy-1-2026-01-13-18-23-38.jpg)
জলে গেল আইসিসি-বিসিবি বৈঠক
Bangladesh Cricket: ২০২৬ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) নিয়ে এখনও নিজেদের সিদ্ধান্তেই অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি-র (ICC) মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও পরিস্থিতিতে তারা ভারতের মাটিতে খেলতে আসবে না। এই সিদ্ধান্তের পর বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের একাংশ মনে করছেন, আইসিসি যদি ভেন্যু পরিবর্তন না করে এবং বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে, তাহলে তাদেরই পয়েন্ট কাটা যাবে। আখেরে ক্ষতি হবে বাংলাদেশ ক্রিকেটেরই। অনেকে তো আবার এও দাবি করছেন, দেশের অভ্যন্তরীন সরকার ভারত বিরোধী মন্তব্য করে ক্রিকেটকে আরও ১০০ বছর পিছিয়ে দিতে চাইছে।
আরও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা ভারতের মাটিতে খেলতে আসবে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আরও একবার তারা আসন্ন টি-২০ বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের আর্জি জানিয়েছে। যদিও আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, গোটা টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলা হয়েছে। সেটা এখন আর বদলানো সম্ভব নয়। আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন তাদের সিদ্ধান্ত আরও একবার পুনর্বিবেচনা করে।
নিজেদের জেদেই অনড় বাংলাদেশ
মঙ্গলবার আইসিসি-র সঙ্গে যে বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এম শেখাওয়াত হোসেন, ডায়রেক্টর ফারুখ আহমেদ এবং ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্য়ান নাজমূল আবেদিন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকের আয়োজন করা হয়। বিসিবি সদস্যদের বক্তব্য, ভারতের মাটিতে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট খেলার জন্য একেবারেই প্রস্তুত নয়। আর সেকারণে তারা আইসিসি-র কাছে আরও একবার ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছে। সেই পুরনো কাসুন্দি ঘেঁটেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা নিরাপত্তার কারণে ভারতে খেলতে আসতে পারবে না।
সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি আইসিসি-র
অন্যদিকে এই বৈঠকে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বক্তব্য, গোটা টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে শেষমুহূর্তে সেই সূচি পরিবর্তন করা একেবারেই অসম্ভব। যদিও আইসিসি-র এই অনুরোধের পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে। বোর্ডের বক্তব্য, তাদের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। তবে বিসিবি এবং আইসিসি-র মধ্যে ফের এই ব্যাপারে আলোচনা করা হবে। কোন পথে সিদ্ধান্ত মোড় নেয়, আপাতত সেটাই দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us