/indian-express-bangla/media/media_files/2026/01/25/shanid-afridi-on-bangladesh-cricket-2026-01-25-16-03-16.jpg)
বাংলাদেশ ক্রিকেটের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন শাহিদ আফ্রিদি
Bangladesh Cricket: অবশেষে হল যাবতীয় অশান্তির অবসান। আসন্ন টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ইতিপূর্বে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল যে তারা নিরাপত্তার কারণে ভারতের মাটিতে খেলতে পারবে না। আর সেকারণে আইসিসি তাদের এই টুর্নামেন্ট থেকেই ছেঁটে ফেলে। এই ঘটনায় রীতিমতো বুক ফাটছে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদির (Shahid Afridi)। এমনকী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে তিনি পক্ষপাতিত্বের অভিযোগও তুললেন।
আরও পড়ুন:
Bangladesh Cricket Controversy: সহজে ছাড়বে না ICC, এবার কী কী শাস্তির মুখে পড়বে বাংলাদেশ?
বাংলাদেশ ছিটকে যাওয়ার পর কী বললেন আফ্রিদি?
নিরাপত্তার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে খেলতে আসতে চায়নি। মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও ICC ইতিমধ্যে নিরাপত্তাজনিত ইস্যুকে কার্যত পাত্তা দেয়নি। স্পষ্ট জানিয়ে দেয়, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভারতে আসতে কোনও সমস্যা নেই।
আরও পড়ুন:
কিন্তু, তারপরও বাংলাদেশ জানিয়ে দেয় যে তারা ভারতে ক্রিকেট খেলতে আসবে না। এবার ICC-র বিরুদ্ধেই ভড়কে উঠলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। তিনি বলেন, ভারত যখন বলেছিল যে পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না, তখন সেই কথাটা মেনে নিয়েছিল আইসিসি। আর আজ তারা বাংলাদেশের অনুরোধ রাখতে পারল না।
আরও পড়ুন:
Bangladesh Cricket Latest News: বিশ্বকাপ থেকে অবশেষে বাদ পড়ল বাংলাদেশ, এন্ট্রি স্কটল্যান্ডের
শাহিদ আফ্রিদির কথায়, 'আমি বাংলাদেশের বিরুদ্ধে বহু ম্য়াচ খেলেছি। আইসিসি ইভেন্টেও অংশগ্রহণ করেছি। প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার সুবাদে আমি ICC-র এই সিদ্ধান্তে একেবারেই হতাশ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় ক্রিকেট দলও পাকিস্তানে আসতে চায়নি। সেইসময় আইসিসি ভারতের সমস্যাটা বুঝেছিল। কিন্তু, এবার মনে হচ্ছে যে তারা বাংলাদেশের সমস্যা বুঝতে চাইছে না। বাংলাদেশি ক্রিকেটার এবং লাখ-লাখ সমর্থক এই সম্মানের অবশ্যই দাবিদার। এটা ঠিক হল না। আইসিসি-র মূল লক্ষ্য কখনই সমস্যা বাড়ানো হতে পারে না। বরং সেটা সঠিক সময়ে সমাধান করাই আসল উদ্দেশ্য হওয়া দরকার।'
আরও পড়ুন:
ঘোষিত বাংলাদেশের বিকল্প দল
২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পর স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। স্কটিশ ক্রিকেট দল গ্রুপ সি'তে সুযোগ পেয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশের পরিবর্তে এবার স্কটল্যান্ড ক্রিকেট দল আসন্ন টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড, ইটালি, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে। গ্রুপ পর্বে কবে-কোন দলের বিরুদ্ধে খেলতে নামবে স্কটল্যান্ড, আসুন দেখে নেওয়া যাক:
- ৭ ফেব্রুয়ারি: বনাম ওয়েস্ট ইন্ডিজ (কলকাতা)
- ৯ ফেব্রুয়ারি: বনাম ইটালি (কলকাতা)
- ১৪ ফেব্রুয়ারি: বনাম ইংল্যান্ড (কলকাতা)
- ১৭ ফেব্রুয়ারি: বনাম নেপাল (মুম্বই)


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us