/indian-express-bangla/media/media_files/2026/01/27/bangladesh-cricket-team-9-2026-01-27-12-51-47.jpg)
বাংলাদেশ ক্রিকেট দল
ICC T20I World Cup 2026: ২০২৬ টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগেই একাধিক বিতর্ক শিরোনামে উঠে এসেছে। কয়েকদিন আগেই আইসিসি ঘোষণা করেছিল, বাংলাদেশের (Bangladesh Cricket) পরিবর্তে এবারের টি-২০ বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড ক্রিকেট দল (Scotland Cricket Team)। আসলে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল যে নিরাপত্তার কারণে তারা ভারতের মাটিতে এই টুর্নামেন্ট খেলবে না। বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করার পর পাকিস্তানও (Pakistan Cricket Team) টুর্নামেন্ট বয়কটের হুমকি দিতে শুরু করেছিল। এই গোটা বিতর্কে এবার একটি চাঞ্চল্যকর মোড় এসেছে। নতুন আপডেট অনুসারে, পাকিস্তানকে এবার বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন:
Bangladesh Cricket: বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই 'চরম অঘটন' বাংলাদেশে, মাঝরাতে দেশ ছাড়লেন বুলবুল!
বাংলাদেশ বিতর্কে নাক গলিয়ে বিপাকে পাকিস্তান!
আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে আসন্ন টি-২০ বিশ্বকাপ নিয়ে যে ঝামেলা চলছে, সেখানে পাকিস্তান নাক গলানোর চেষ্টা করেছিল। এই পরিস্থিতিতে পাকিস্তান যদি একান্তই টুর্নামেন্ট বয়কট করে, সেক্ষেত্রে হয়ত বাংলাদেশ আরও একবার এই টুর্নামেন্টে কামব্যাক করতে পারবে। হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, যদি পাকিস্তান ক্রিকেট দল আসন্ন টি-২০ বিশ্বকাপ বয়কট করে, তাহলে আইসিসি বাংলাদেশ তাদের রিপ্লেস করার একটা সুযোগ অন্তত দেবে। ওই রিপোর্টে একজন আধিকারিক জানিয়েছেন, 'যদি পাকিস্তান নিজেদের নাম প্রত্য়াহার করে, তাহলে গ্রুপ এ'তে হয়ত বাংলাদেশ ক্রিকেট দলকে রিপ্লেস করা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ তাদের প্রত্যেকটা ম্য়াচই শ্রীলঙ্কায় খেলার সুযোগ পাবে। এটাই প্রাথমিকভাবে চেয়েছিল বিসিবি। সেক্ষেত্রে লজিস্টিক্সেও কোনও সমস্যা হবে না।'
আরও পড়ুন:
শীঘ্রই নিজেদের সিদ্ধান্ত জানাবে পিসিবি
পিসিবি চেয়ারম্য়াচ এবং অভ্যন্তরীন মন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, আইসিসি যেভাবে বাংলাদেশ ক্রিকেট দলকে এই টুর্নামেন্ট থেকে বিতাড়িত করেছে, তা একপ্রকার অনুচিত। সঙ্গে নকভি আরও যোগ করেছেন, তিনি দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করবেন। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। PCB প্রধানের মতানুসারে, আগামী শুক্রবার কিংবা সোমবারের মধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারপরই স্পষ্ট হয়ে যাবে যে পাকিস্তান আসন্ন টি-২০ বিশ্বকাপে আদৌ অংশগ্রহণ করবে কি না।
আরও পড়ুন:
Bangladesh Cricket Controversy: সহজে ছাড়বে না ICC, এবার কী কী শাস্তির মুখে পড়বে বাংলাদেশ?
আগেই দল ঘোষণা করে দিয়েছে পাকিস্তান
মুখে টি-২০ বিশ্বকাপ না খেলার হুমকি দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু ইতিমধ্যে দল ঘোষণা করে দিয়েছে। নির্বাচক আকিব জাভেদ জানিয়েছেন, তাঁর কাজ স্কোয়াড নির্বাচন করা। এবার পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে কি না, সেই সিদ্ধান্ত একমাত্র দেশের সরকারই গ্রহণ করতে পারে। আসুন, একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক পাকিস্তান ক্রিকেট স্কোয়াডে...
আরও পড়ুন:
Bangladesh Cricket Latest News: বিশ্বকাপ থেকে অবশেষে বাদ পড়ল বাংলাদেশ, এন্ট্রি স্কটল্যান্ডের
সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মহম্মদ নাফে (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us