Bangladesh Cricket Latest News: বাংলাদেশকে ছাড়াই হবে টি-২০ বিশ্বকাপ! চরম সিদ্ধান্ত আইসিসি-র

ICC T20 World Cup 2026: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের আয়োজন ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।

ICC T20 World Cup 2026: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের আয়োজন ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Cricket Controversy

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখে ঝামা ঘষে দিল আইসিসি

Bangladesh Cricket: ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) আয়োজন ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে করছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই মেগা ইভেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারা দাবি করেছিল, বাংলাদেশের প্রত্যেকটা ম্য়াচ ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। এই মর্মে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে ২১ জানুয়ারি অন্তিম বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকের শেষে আইসিসি নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

Advertisment

Bangladesh Cricket New Updates: 'হয় ভারতে খেল, নয়ত বাদ...', ICC-র হুঁশিয়ারির পর কী করবে বাংলাদেশ?

সিদ্ধান্ত জানাল আইসিসি

ইএসপিএন ক্রিকইনফো-র একটি প্রতিবেদন মারফৎ জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি স্পষ্ট করে একটা নির্দেশ দিয়েছে। বাংলাদেশ সরকারকে তারা যে বলে দেয়, বিশ্বকাপ খেলতে হলে ভারতে আসতেই হবে। নাহলে তাদের নাম বাদ দেওয়া হবে। সেই জায়গায় এন্ট্রি নেবে নতুন কোনও একটা দল। এই সিদ্ধান্তের পর বৈঠকে ভোটাভুটি হয়। সেখানে অধিকাংশ সদস্যই নতুন দল সংযোজন করার পক্ষে ভোট দিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত গ্রহণের জন্য আইসিসি আরও একটা দিন অতিরিক্ত সময় দিয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশ যদি শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে টাইগারবাহিনীকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হবে।

Bangladesh Cricket Controversy Latest Update: এবার নাটকের যবনিকা পতন? বাংলাদেশকে চরম হুঁশিয়ারি ICC-র

কে কে হাজির ছিলেন বৈঠকে?

এই বৈঠকে পূর্ণ সদস্য দেশের ডিরেক্টররা অংশগ্রহণ করেছিলেন। সূত্রের খবর, আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ,  বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া, মাইক বেয়ার্ড, জিম্বাবোয়ে ক্রিকেটের সভাপতি তম্বেগা মুকুহলানি, CWI সভাপতি কিশোর শৈলি, আয়ারল্যান্ড ক্রিকেটের সভাপতি ব্রায়ান ম্য়াকনিস, নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতিনিধি রজার ট্রোস, ইসিবি চেয়ারম্য়ান রিচার্ড থম্পসন, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রতিনিধি মহম্মদ মুসাজি এবং ক্রিকেট আফগানিস্তানের সভাপতি মীরওয়াইস আশরফ, ক্রিকেট শ্রীলঙ্কার সভাপতি শাম্মি সিলভা, পিসিবি সভাপতি মহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্য়ান অংশগ্রহণ করেছিলেন।

Bangladesh Cricket Latest News: ক্রিকেটারদের বিদ্রোহে অবশেষে নতিস্বীকার! চাঞ্চল্যকর সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ডের

কেন এই বিতর্কের সূত্রপাত?

২০২৬ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজ়ুর রহমানকে খেলানোর ব্যাপারে আপত্তি তুলেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কারণ মুস্তাফিজ়ুরকে নিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকরাই সমালোচনার ঝড় তুলেছিল। এরপর কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের এই তারকা পেস বোলারকে রিলিজ় করে দেয়। এই ঘটনায় ভড়কে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারাও জানিয়ে দেয়, ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না।

Bangladesh Cricket ICC T20I World Cup 2026