Bangladesh Cricket Controversy Latest Update: এবার নাটকের যবনিকা পতন? বাংলাদেশকে চরম হুঁশিয়ারি ICC-র

Bangladesh Cricket: ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বিসিসিআই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে।

Bangladesh Cricket: ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বিসিসিআই এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Cricket (1)

আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে দড়ি টানাটানি চরমে

Bangladesh Cricket: ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর থেকেই বিসিসিআই (BCCI) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। ইতিমধ্যে বিসিবি জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা আইসিসি টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না। ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আইসিসি-র সঙ্গে যথেষ্ট টানাপোড়েন চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026)। এই পরিস্থিতিতে আইসিসি এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছে চরম হুঁশিয়ারি। এই নির্ধারিত তারিখের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে BCB-কে।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: ক্রিকেটারদের বিদ্রোহে অবশেষে নতিস্বীকার! চাঞ্চল্যকর সিদ্ধান্ত বাংলাদেশ বোর্ডের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 'চরম হুঁশিয়ারি' দিল আইসিসি

২০২৬ টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে লাগাতার কথাবার্তা চলছে। ইএসপিএন ক্রিকইনফো'র একটি প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নাকি ইতিমধ্যে BCB-কে জানিয়ে দিয়েছে, ব্যাপারটা নিয়ে আর কোনও জলঘোলা করা যাবে না। টাইগারবাহিনী আদৌ টি-২০ বিশ্বকাপ খেলতে চায় কি না, সেটা আগামী ২১ জানুয়ারির মধ্যে জানাতে হবে। কারণ হাতে বাকি আর মাত্র ৩ সপ্তাহ সময়। এই পরিস্থিতিতে আইসিসি বিষয়টা নিয়ে আর কোনও টালবাহানা চাইছে না।

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy Update: টাইগারদের মুখে ঝামা ঘষে দিল ICC, ফের মুখ পুড়ল বাংলাদেশের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য, তারা অবশ্যই ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে চায়। কিন্তু, তাদের ম্যাচ ভেন্যু যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। যদিও সূচি পরিবর্তন না করার ক্ষেত্রে আইসিসি এখনও পর্যন্ত নিজেদের অনড় অবস্থানেই রয়েছে। পাশাপাশি, শুধুমাত্র বাংলাদেশকে খুশি করার জন্য আইসিসি অন্য কোনও দলের ভেন্যু পরিবর্তন করতে চাইছে না। এই পরিস্থিতিতে বিসিবি-র হাতে বিকল্প রাস্তা খুবই অল্প খোলা রয়েছে। 

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: অবশেষে বোমা ফাটাল ICC, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদল নিয়ে বড় আপডেট!

ভাগ্য বদলাতে পারে স্কটল্যান্ডের

এই প্রতিবেদন অনুসারে, যদি বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই তাদের বিদায় নিতে হবে। এই পরিস্থিতিতে ব়্যাঙ্কিং অনুসারে, স্কটল্যান্ড ক্রিকেট দল ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার 'মওকা' পেয়ে যেতে পারে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশের কোনও বিপদ নেই। আর সেকারণে ভেন্যু বদলের কোনও প্রশ্নই ওঠে না। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত সেই পুরনো কাসুন্দিই ঘেঁটে যাচ্ছে। সেকারণে বিতর্কর পারদও ফের উর্ধ্বমুখী হতে শুরু করেছে।

ICC T20I World Cup 2026 BCCI Mustafizur Rahman Bangladesh Cricket