/indian-express-bangla/media/media_files/2026/01/09/litton-das-bangladesh-2026-01-09-22-22-46.jpg)
বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস
Bangladesh Cricket: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যে অত্যাচার চালানো হচ্ছে, তার প্রভাব এবার সরাসরি এসে পড়ল খেলার মাঠে। আর সবচেয়ে বেশি আঁচ পড়েছে ক্রিকেট খেলার উপর। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) আইপিএল টুর্নামেন্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আইসিসি-র কাছে আসন্ন টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) ভেন্যু বদলের আর্জি জানিয়েছে। বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতের মাটিতে তারা বিশ্বকাপ টুর্নামেন্ট খেলবে না। সেকারণে বাংলাদেশের যাবতীয় ম্য়াচ শ্রীলঙ্কায় শিফট করার দাবি তোলা হয়েছে। ইতিমধ্যে একটি নতুন খবর প্রকাশ্যে এসেছে।
Bangladesh Cricket Controversy Update: আদৌ টি-২০ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? সামনে এল চাঞ্চল্যকর আপডেট
বাংলাদেশি ক্রিকেটারদের বড় ধাক্কা দিল SG সংস্থা
যাবতীয় এই বিতর্কের মধ্যেই ব্যাট প্রস্তুতকারক সংস্থা এসজি স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের তারা আর স্পনসর করতে পারবে না। সেকারণে বাতিল করা হয়েছে যাবতীয় চুক্তিও। প্রসঙ্গত, এসজি-র কাছে চুক্তি এবং স্পনসরশিপ রিনিউ করার সুযোগ ছিল। কিন্তু, এবার আর তারা সেই পথে হাঁটেনি। এই সংস্থার স্টিকার ব্যাটে লাগিয়ে খেলেন লিটন দাস (Litton Das), মোমিনুল হক এবং ইয়াসির আলি রাব্বির মতো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। সেকারণে তাঁদের একটি মোটা অঙ্কের অর্থও দেওয়া হত। এবার সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল।
মোটা অঙ্কের আর্থিক ক্ষতি লিটন দাসের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশি ক্রিকেটারদের এজেন্ট ইতিপূর্বে জানিয়ে ছিলেন যে এসজি সংস্থা নাকি চুক্তি পুনর্নবীকরণের একটি মৌখিক আশ্বাস দিয়েছিল। কিন্তু, বাংলাদেশ সরকারের এই আচরণে তারা সেই চুক্তি নিয়ে আর কোনও কথা বলতে চাইছে না। শোনা যাচ্ছে, সংস্থাটি নিজেদের সিদ্ধান্তও নাকি বদল করেছে। এই বদলে যাওয়া সিদ্ধান্তের কারণে বাংলাদেশ টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাসের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তাঁর কমার্শিয়াল ইনকাম অনেকটাই কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Bangladesh Cricket News Update: এবার বাংলাদেশ খেল 'জোর কা ঝটকা', মুখের উপর দরজা বন্ধ আইসিসি-র!
এর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের সরঞ্জাম বাজারেও ভারতের এখনও পর্যন্ত যথেষ্ট আধিপত্য রয়েছে। কারণ পাকিস্তান থেকে ক্রিকেট সরঞ্জাম খুবই কম পরিমাণে বাংলাদেশে পাঠানো হয়। পাশাপাশি বাংলাদেশের স্থানীয় বাজারও একেবারে সীমিত। অন্যদিকে, বাংলাদেশের এখনও পর্যন্ত বেশ কয়েকজন ব্যাটার এই এসজি সংস্থার স্টিকার ব্যবহার করেন। এই ক্রিকেটাররা সিলেট ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলেন। কিন্তু, এসজি এই চুক্তি বাতিল করার পর তারাও একটা বড়সড় ধাক্কা খাবে।
Bangladesh Cricket Board News: BCCI-এর সঙ্গে 'পাঙ্গা', এবার ব্যাকফুটে বাংলাদেশ! কী হয়েছে জানেন?
পাকিস্তানের মতোই হবে বাংলাদেশের হাল?
পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলা ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে। এবার যদি বাংলাদেশও পাকিস্তানের মতোই ব্র্যাকেট লিস্টে চলে আসে, তাহলে দুই দেশের মধ্যে কোনও কমার্শিয়াল পার্টনারশিপও হবে না। আর তাতে বাংলাদেশ ক্রিকেট আরও বেশি করে ক্ষতিগ্রস্ত হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us