/indian-express-bangla/media/media_files/2026/01/13/bangladesh-cricket-controversy-2026-01-13-12-02-46.jpg)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখে ঝামা ঘষে দিল আইসিসি
Bangladesh Cricket:অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আসন্ন টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) শিডিউল কিংবা ভেন্যু কোনওটাই বদল করা হবে না। ইতিপূর্বে, বিসিবি-র (BCB) পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল যে এই টুর্নামেন্টে বাংলাদেশের যাবতীয় ম্য়াচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়।
আরও পড়ুন:
ICC Slams Bangladesh Cricket Board: মিথ্যে কথা বলছে বাংলাদেশ! অবশেষে বোমা ফাটাল আইসিসি-র
ক্রিক ট্র্যাকার প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, গোটা ব্যাপারটা ইতিমধ্যে খতিয়ে দেখেছে আইসিসি। এমনকী, ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল খেলতে এলে আদৌ কোনও বিপদের আশঙ্কা রয়েছে কি না, সেটাই তদন্ত করে দেখা হয়েছে। এরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে এলে তাদের উপর কোনও আলাদা করে কোনও বিপদের সম্ভাবনা নেই। মোটের উপর ঝুঁকির আশঙ্কা একেবারে নিম্ন থেকে মধ্যস্তরে রয়েছে।
আরও পড়ুন:
কোথায় দাঁড়িয়ে বর্তমান পরিস্থিতি?
আইসিসি-র একটি সূত্র ক্রিকবাজ়কে জানিয়েছে, সবার আগে একটা বিষয় স্পষ্ট করে দেওয়া দরকার। আইসিসি-র ইন্ডিপেনডেন্ট রিস্ক অ্যাসেসমেন্ট গোটা বিষয়টা পর্যবেক্ষণ করেছে। অবশেষে নিরাপত্তা বিশেষজ্ঞরা এই ব্যাপারে সহমত পোষন করেছেন যে আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল তাদের পূর্ব নির্ধারিত ম্য়াচগুলো ভারতেই খেলতে পারে।
আরও পড়ুন:
Bangladesh Cricket: বাংলাদেশকে এবার ভাতে মারতে চাইছে ভারত? নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
ওই সূত্র মারফৎ আরও যোগ করা হয়েছে, ভারতে আয়োজিত এই টুর্নামেন্টে যদি বিপদের মাত্রা খতিয়ে পর্যালোচনা করা হয়, তাহলে সেই মাত্রা একেবারেই নিম্ন থেকে মধ্যমানের। আর এইটুকু ঝুঁকি তো বিশ্বের যে কোনও টুর্নামেন্টেই থাকে। ফলে বিষয়টা নিয়ে আলাদা করে কোনও গুরুত্ব দেওয়ার দরকার নেই।
আরও পড়ুন:
Bangladesh Cricket Controversy Update: আদৌ টি-২০ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ? সামনে এল চাঞ্চল্যকর আপডেট
সঙ্গে এও বলা হয়েছে যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এবং স্থানীয় কর্তৃপক্ষ এই টুর্নামেন্ট সুষ্ঠভাবে আয়োজন করতে পারবে, সেই ব্যাপারে আইসিসি-র গভর্নিং কাউন্সিল যথেষ্ট বিশ্বাসী। ভারতের মাটিতে অন্তত বাংলাদেশের ক্রিকেটার এবং আধিকারিকদের নিরাপত্তা নিয়ে খুব বেশি মাথাব্যথার কারণ নেই।
টাইগারদের মুখে ঝামা ঘষে দিল আইসিসি?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনায় ভারতের প্রতিবেশী রাষ্ট্রের আঁতে ঘা লাগে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলতে শুরু করেন যে ভারতে নাকি বাংলাদেশি ক্রিকেটারদের একেবারে নিরাপত্তা নেই। এমনকী, এই মর্মে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি-কে চিঠিও লেখা হয়। সেখানে উল্লেখ করা হয়েছিল, এই টুর্নামেন্টে বাংলাদেশের যাবতীয় ম্য়াচ যেন ভারতের বদলে শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হয়। ২০২৬ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর একমাসও সময় বাকি নেই। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নিজেদের অবস্থানে অনড় থাকে। তারা কার্যত জানিয়ে দেয়, সূচি এবং ভেন্যু কোনওটাই বদল করা হবে না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us