Bangladesh Cricket Latest News: 'বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হল...', বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে হতাশ সম্বরণ

Bangladesh Cricket Latest News: বিগত কয়েক সপ্তাহ ধরেই আইসিসি-র কাছে বাংলাদেশ বোর্ড আর্জি জানাচ্ছিল, ভারতে থেকে তাদের বিশ্বকাপ যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। কিন্তু, সেই আর্জিতে কর্ণপাত করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

Bangladesh Cricket Latest News: বিগত কয়েক সপ্তাহ ধরেই আইসিসি-র কাছে বাংলাদেশ বোর্ড আর্জি জানাচ্ছিল, ভারতে থেকে তাদের বিশ্বকাপ যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। কিন্তু, সেই আর্জিতে কর্ণপাত করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

author-image
Koushik Biswas
New Update
Sambaran Banerjeee on Bangladesh Cricket

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়

Bangladesh Cricket Latest News: বিগত কয়েক সপ্তাহ ধরেই আইসিসি-র কাছে বাংলাদেশ বোর্ড আর্জি জানাচ্ছিল, ভারতে থেকে তাদের বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) যেন শ্রীলঙ্কায় শিফট করা হয়। কিন্তু, সেই আর্জিতে কর্ণপাত করেনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এমনকী, এই ব্যাপারে ভোটাভুটিও করা হয়েছিল। সেখানে পাকিস্তান ছাড়া আর কোনও দেশই বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। এমনকী, শ্রীলঙ্কাও না। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে তারা নিজেদের নাম প্রত্যাহার করবে। দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) একটি সাংবাদিক বৈঠক করে সেকথা জানিয়েও দিয়েছেন। এমন একটি সিদ্ধান্তে স্তম্ভিত গোটা ক্রিকেট বিশ্ব। এই ব্যাপারে মুখ খুললেন বাংলার একমাত্র রনজি ট্রফি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee)।

Advertisment

আরও পড়ুন:

Bangladesh Cricket Controversy: 'পাকিস্তানই আসলে উসকেছে বাংলাদেশকে', ধুয়ে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার!

নষ্ট হল বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ : সম্বরণ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দুরভাষ মারফৎ তিনি বললেন, 'বাংলাদেশ যে বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করল, এটা ক্রিকেটের পক্ষে একেবারেই ভাল বিজ্ঞাপন নয়। আশা করছি, আইসিসি পরবর্তীকালে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। তবে এটুকু বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ যথেষ্টই খারাপ জায়গায় চলে গেল।'

আরও পড়ুন:

Bangladesh Cricket in T20I World Cup: টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, চাঞ্চল্যকর সিদ্ধান্ত সরকারের

সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, 'দুটো দেশের মধ্যে যতই সমস্যা থাকুক না কেন, খেলাধুলোর মাঠে এগুলো থাকা একেবারেই উচিত নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বাংলাদেশের খেলতে আসা উচিত ছিল। এই একটা সিদ্ধান্তের কারণে বাংলাদেশি ক্রিকেটারদের প্রচন্ডভাবে ভুগতে হবে। শুধু তাই নয়, এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে।'

আরও পড়ুন:

Bangladesh Cricket Latest News: বাংলাদেশকে ছাড়াই হবে টি-২০ বিশ্বকাপ! চরম সিদ্ধান্ত আইসিসি-র

কী বললেন আসিফ নজরুল?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার বিকেলবেলা আসিফ নজরুল একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন। সেখানে তিনি স্পষ্ট জানান, 'ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে আমাদের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি রয়েছে। বিগত কয়েকদিনে সেই নিরপত্তার কোনও উন্নতি আমরা দেখতে পাইনি। আমাদের দেশের একজন সেরা ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড উগ্রবাদীদের কাছে মাথা নত করে তাড়িয়ে দিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।'

আরও পড়ুন:

Bangladesh Cricket New Updates: 'হয় ভারতে খেল, নয়ত বাদ...', ICC-র হুঁশিয়ারির পর কী করবে বাংলাদেশ?

যদিও সম্বরণ বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্তের সঙ্গে একেবারেই সহমত নন। তিনি বললেন, 'হতে পারে, এই সিদ্ধান্তের পিছনে কোনও রাজনৈতিক স্বার্থ রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা ভোটাভুটি দেখি, তাহলে পাকিস্তান ছাড়া কেউই তো আর বাংলাদেশকে সমর্থন করেনি। বাংলাদেশের খেলোয়াড়রা সত্যিই নিষ্পাপ। তারা এই সিদ্ধান্তের কারণে অনেকটাই পিছিয়ে গেল। বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য এটা অনেক বড় ক্ষতি হয়ে গেল।' 

ICC T20I World Cup 2026 Bangladesh Cricket Sambaran Banerjee