Bangladesh Cricket News Update: এবার বাংলাদেশ খেল 'জোর কা ঝটকা', মুখের উপর দরজা বন্ধ আইসিসি-র!

Bangladesh Cricket News Update: বাংলাদেশ ক্রিকেট দল আদৌ টি-২০ বিশ্বকাপ খেলার জন্য় ভারতে আসবে কি না, তা নিয়ে একটা নয়া গাঁট তৈরি হয়েছে। জানা গিয়েছে, আইসিসি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যাবতীয় আর্জি নাকচ করে দিয়েছে।

Bangladesh Cricket News Update: বাংলাদেশ ক্রিকেট দল আদৌ টি-২০ বিশ্বকাপ খেলার জন্য় ভারতে আসবে কি না, তা নিয়ে একটা নয়া গাঁট তৈরি হয়েছে। জানা গিয়েছে, আইসিসি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যাবতীয় আর্জি নাকচ করে দিয়েছে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
India vs Bangladesh (17)

ভারতে কি শেষপর্যন্ত টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে বাংলাদেশ?

Bangladesh Cricket: কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে আর্জি জানিয়েছিল, নিরাপত্তার কারণে তারা ভারতের (India vs Bangladesh) মাটিতে ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে চায় না। কিন্তু, সেই আর্জি নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট যেন বিশ্বকাপের নির্ধারিত সূচিই অনুসরণ করে। এর পাশাপাশি বোর্ডকেও সতর্ক করা হয়েছে, যদি তারা এই নির্দেশ পালন না করে, সেক্ষেত্রে পয়েন্টও কাটা যেতে পারে। 

Advertisment

BCB-কে জবাব দিয়েছে ICC

সংবাদমাধ্যম সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট ভাষায় আইসিসি জানিয়ে দিয়েছে, ভারতে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। এমন অনুরোধ যেন তারা আগামী ভবিষ্যতে আর না করে। যদি বাংলাদেশ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে না আসতে চায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট খোয়াতে হবে। এই পরিস্থিতিতে বিসিবি-র পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, সেদিকেই সকলের নজর থাকবে।

কী কী বিকল্প রয়েছে বাংলাদেশের হাতে?

যদি বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে শেষপর্যন্ত অনড়ই থাকে, তাহলে আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে। কারণ বাংলাদেশকে কলকাতায় তিনটে এবং মুম্বইয়ে একটা ম্য়াচ খেলতে হবে। সুতরাং বাংলাদেশের কাছে এটাই শ্রেয় যে তারা নিজেদের সিদ্ধান্ত বদল করুক এবং এই বিশ্বকাপ টুর্নামেন্ট খেলতে তারা ভারতে আসুক। এই একটা রাস্তাই আপাতত টাইগারবাহিনীর সামনে খোলা রয়েছে।

ভারতের বাইরে কেন ম্যাচ চাইছে বিসিবি?

সম্প্রতি বাংলাদেশের লেফট-আর্ম পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯.২০ কোটি টাকার বিনিময়ে কিনলেও, বিসিসিআই-এর নির্দেশে শেষপর্যন্ত রিলিজ় করে দেয়। সূত্রের খবর, বাংলাদেশের এই তারকা পেসারকে নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলে কোনও বৈঠক হয়নি। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া ফ্র্যাঞ্চাইজ়িকে ইনফর্ম করেন এবং সংবাদমাধ্যমে বিবৃতি জারি করেন।

২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সূচি:

তারিখ

দিন

সময়

ম্যাচ

ভেন্যু

৭ ফেব্রুয়ারি, ২০২৬শনিবারদুপুর ৩টেবনাম ওয়েস্ট ইন্ডিজকলকাতা
৯ ফেব্রুয়ারি, ২০২৬সোমবারসকাল ১১টাবনাম ইটালিকলকাতা
১৪ ফেব্রুয়ারি, ২০২৬শনিবারদুপুর ৩টেবনাম ইংল্যান্ডকলকাতা
১৭ ফেব্রুয়ারি, ২০২৬মঙ্গলবারসন্ধাা ৭টাবনাম নেপালমুম্বই

ICC Bangladesh Cricket India vs Bangladesh ICC T20I World Cup 2026