/indian-express-bangla/media/media_files/2025/09/23/litton-das-injury-2025-09-23-17-40-18.jpg)
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস
India vs Bangladesh: ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট ম্য়াচ নিয়ে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হচ্ছে। ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডের এই ম্য়াচটি দুই দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team) থেকে একটি চরম দুঃসংবাদ প্রকাশ্যে এসেছে। অনুশীলন করার সময় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস (Litton Das) যথেষ্ট অস্বস্তিতে পড়েন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাঁকে প্র্যাকটিস সেশন ছেড়ে মাঠের বাইরে চলে যান।
India vs Bangladesh: আগুন ফর্মে ভারত, ভয়ে কাঁপছে বাংলাদেশ! টাইগার বধ করেই ফাইনালে উঠবে টিম ইন্ডিয়া?
বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। আর সেকথা মাথায় রেখেই এটা যে টাইগার বাহিনীর কাছে একটা বড়সড় ধাক্কা হতে চলেছে, তা বলা যেতেই পারে। একটি শট খেলার সময় লিটনের পিঠের পেশিতে টান ধরে। এরপর মাঠে দৌড়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও।
দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা
ভারতের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের আগে লিটনের এই চোট বাংলাদেশ ক্রিকেট দলের জন্য চরম দুঃসংবাদ বয়ে এনেছে। অনুশীলন করার সময়েই চোট পেয়েছেন লিটন দাস। ক্রিকবাজের একটি রিপোর্ট অনুসারে, ব্যাট করার সময় সময় একটি স্কোয়ার কাট শট খেলতে গিয়েছিলেন। ঠিক সেইসময়ই তাঁর পিঠের পেশিতে টান ধরে। এরপর যন্ত্রণায় কাতরাতে শুরু করেন টাইগার অধিনায়ক। দলের ফিজিও দৌড়ে আসেন।
India vs Bangladesh: বড়সড় হামলা আশঙ্কা, বাংলাদেশে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল
প্রাথমিক চিকিৎসার পরও শারীরিক অবস্থার কোনও উন্নতি দেখা যায়নি। শেষপর্যন্ত লিটনকে অনুশীলন ছেড়ে মাঠের বাইরে চলে যেতে হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, 'এমনিতে লিটনকে দেখে তো সুস্থ বলেই মনে হচ্ছে। তবে আগামীকাল ও খেলতে পারবে কি না, সেটা একমাত্র মেডিক্যাল টেস্টের পরই জানা যাবে।'
India vs Bangladesh: এশিয়ান কাপ বাছাইপর্বে শুধুমাত্র সুনীল ছেত্রী নয়, নজরে হামজা চৌধুরিও
শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ
২০২৫ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কাকে পরাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। লিটন দাসের নেতৃত্বে বাংলার টাইগারবাহিনী লঙ্কা ব্রিগেডকে ৪ উইকেটে পরাস্ত করে। পরবর্তী ম্য়াচে তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে। ভারত এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে একটাও ম্য়াচ হারেনি। এই পরিস্থিতিতে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা বলা যেতেই পারে।
Sehwag on India vs Bangladesh: বাংলাদেশ কোনও দল নাকি! টাইগারদের কুমন্তব্যে ভাসিয়ে চরম অপমান শেওয়াগের
ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দলের রেকর্ড একেবারেই নজরকাড়া নয়। এশিয়া কাপ ইতিহাসে টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে মোট ১৫ ম্য়াচ খেলতে নেমেছিল। এরমধ্যে ১৩ ম্য়াচই বাংলাদেশ হেরে গিয়েছে। তবে স্বস্তির ব্যাপার এটাই যে দলটা বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে। লিটন দাসের সেনাবাহিনী ভারতের বিরুদ্ধে এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারে কি না, সেটাই আপাতত দেখার।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us