Bangladesh Cricket Team Latest Update: ভারতে খেলতে আসছে না বাংলাদেশ! চরম সিদ্ধান্ত বিসিবি'র

Bangladesh Cricket Team: ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না বাংলাদেশ ক্রিকেট দল। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল বিসিবি। এমনকী, খবরে সিলমোহর দিয়েছেন বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল।

Bangladesh Cricket Team: ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসছে না বাংলাদেশ ক্রিকেট দল। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল বিসিবি। এমনকী, খবরে সিলমোহর দিয়েছেন বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Cricket Team Loss (1)

ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না, জানিয়ে দিল বিসিবি

Bangladesh cricket Team: মুস্তাফিজ়ুর বিতর্কের পর গোটা বাংলাদেশ জুড়ে আপাতত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল যে তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে ভারতে আসবে না। একটি ফেসবুক পোস্ট করে বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) এই ব্যাপারে জানিয়েছেন।

Advertisment

Bangladesh T20I World Cup Squad: বিতর্কের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, আদৌ সুযোগ পেলেন মুস্তাফিজ়?

আসিফ নজরুল লিখেছেন, 'বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।' এই পোস্ট ইতিমধ্য়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার

চরম সিদ্ধান্ত বিসিবি-র

প্রসঙ্গত, এবারের আইপিএল টুর্নামেন্টে খেলবেন না মুস্তাফিজ়ুর রহমান (Mustafizur rahman)। গত শনিবার (৩ ডিসেম্বর) BCCI-এর নির্দেশ পেয়ে কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিলিজ় করে দিয়েছে। এই সিদ্ধান্তের পর গোটা বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। মোদ্দা কথা, বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের আঁতে ঘা লেগেছে। সেকারণে শনিবার রাতেই বিসিবি তড়িঘড়ি একটি বৈঠকের আয়োজন করেছিল। এই বৈঠকের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। ভারতে নাকি বাংলাদেশি ক্রিকেটাররা নিজেদের সুরক্ষিত বলে মনে করেন না। শেষপর্যন্ত নিজেদের সিদ্ধান্তেই অনড় রইল তারা।

মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !

ইডেন থেকে সরতে পারে ম্যাচ

এদিকে, আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এবারের বিশ্বকাপে 'টাইগারবাহিনী'-কে নেতৃত্ব দেবেন লিটন দাস। স্কোয়াডে রাখা হয়েছে বাংলাদেশের পেস তারকা মুস্তাফিজুর রহমানকেও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আইসিসি বাংলাদেশের যাবতীয় ক্রিকেট ম্য়াচ শ্রীলঙ্কায় শিফট করতে চলেছে? যদি তেমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তাহলে সেটা কলকাতার কাছে একটা বড়সড় ধাক্কা হবে। কারণ গ্রুপ পর্বে চারটে ম্য়াচের মধ্যে তিনটেই কলকাতার ইডেন গার্ডেন্সে খেলার কথা লিটনদের। এই পরিস্থিতিতে যদি ম্য়াচ স্থানান্তরিত হয়, সেক্ষেত্রে, ইডেন থেকেও ম্য়াচ সরে যাবে। 

Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম

একনজরে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), মহম্মদ সইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, মহম্মদ পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মেহদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ সইফুদ্দিন, শরিফুল ইসলাম।

Bangladesh Cricket Team Mustafizur Rahman ICC T20I World Cup 2026 Asif Nazrul