Bangladesh Hindu Assault: বাংলাদেশে হিন্দু মহিলার উপর অত্যাচার, রাগে এবার গর্জে উঠলেন গব্বর! বললেন...

Bangladesh Hindu Assault: সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু মহিলার উপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করলেন শিখর। মানবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Bangladesh Hindu Assault: সম্প্রতি বাংলাদেশে এক হিন্দু মহিলার উপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করলেন শিখর। মানবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Shikhar Dhawan on Bangladesh

বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদে সরব শিখর

Shikhar Dhawan: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। সেকারণে আর চুপ করে থাকতে পারলেন না টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। সম্প্রতি বাংলাদেশে (Bangladesh) এক হিন্দু মহিলার উপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করলেন শিখর। জানা গিয়েছে, ওই মহিলাকে নাকি গণধর্ষণ করা হয়েছে। তারপর একটি গাছে বেঁধে রাখা হয়েছে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেই ভিডিও দেখার পর আর চুপ করে থাকতে পারলেন না শিখর ধাওয়ান। প্রতিবাদে গর্জে উঠেছেন তিনি।

Advertisment

Bangladesh T20I World Cup Controversy: বেঁকে বসল বাংলাদেশ, বিশ্বকাপে যোগদান নিয়ে ওড়াল ভারতের দাবি

নিন্দা করলেন শিখর ধাওয়ান

এই মর্মে শিখর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে একটি পোস্ট করেছে। সেখানে তিনি লেখেন, 'বাংলাদেশে এক হিন্দু মহিলার উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। এই ব্য়াপারটা শুনেই হৃদয় ভেঙে গিয়েছে।  কারোর উপর এমন হিংসাত্মক ঘটনা কখনই বরদাস্ত করা যায় না। আশা করব, ওই মহিলা সুবিচার পাবেন। নিপীড়িতার জন্য আমার সমবেদনা রইল।'

Bangladesh News: বাংলাদেশে ফের হিন্দু যুবকের মর্মান্তিক মৃত্যু! উন্মত্ত জনতার তাড়ায় খালে ঝাঁপ, হয়নি শেষ রক্ষা

দেখে নিন সেই পোস্ট:

সোশ্যাল মিডিয়ায় শিখর ধাওয়ান যথেষ্ট সক্রিয়। বিশ্বের বিভিন্ন ঘটনায় ইতিমধ্যে তিনি একাধিকবার নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন ভারতীয় ক্রিকেটের 'গব্বর'। যদিও বিশ্বের একাধিক ক্রিকেট লিগ তিনি খেলে বেড়াচ্ছেন। গত বছর কানাডা সুপার ৬০ টুর্নামেন্টে দেখা গিয়েছিল। তিনি হোয়াইট রক ওয়ারিয়র্স দলের সদস্য ছিলেন।

Bangladesh Cricket News Update: এবার বাংলাদেশ খেল 'জোর কা ঝটকা', মুখের উপর দরজা বন্ধ আইসিসি-র!

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ক্রমবর্ধমান অত্যাচার

অন্যদিকে, গত বছর শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার অনেকটাই বেড়ে গিয়েছে। গত ডিসেম্বর মাস পর্যন্ত কমপক্ষে ৬ হিন্দুকে হত্যা করা হয়েছিল। গত ৫ জানুয়ারি যশোর জেলায় এক হিন্দু ব্যবসায়ী এবং একজন সংবাদপত্রের সম্পাদককে গুলি করে হত্যা করা হয়। ওই একই দিলেন ৪০ বছর বয়সি মুদিখানার এক হিন্দু দোকানদার শরৎ মণি চক্রবর্তীরও মৃত্যু হয়। ইতিপূর্বে গত ৩ জানুয়ারি শরিয়তপুর জেলায় ৫০ বছর বয়সি খোকন চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর তাঁর মৃতদেহ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

Bangladesh Shikhar Dhawan Indian Cricket Team