/indian-express-bangla/media/media_files/2026/02/05/pakistan-vs-bangladesh-1-2026-02-05-14-09-40.jpg)
পাকিস্তানের সিদ্ধান্তকে সমর্থন জানাল বাংলাদেশ
ICC T20I World Cup 2026: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে (India vs Pakistan) একই গ্রুপে রাখা হয়েছে। কথা ছিল, শ্রীলঙ্কার কলম্বোয় এই দুই যুযুধান প্রতিপক্ষ আগামী ১৫ ফেব্রুয়ারি খেলতে নামবে। কিন্তু, আচমকা বেঁকে বসেছে পাকিস্তান সরকার (Pakistan Government)। পিসিবি-কে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ভারতের বিরুদ্ধে ম্য়াচটি বয়কট করে। এই ঘোষণা প্রকাশ্যে আসতেই ক্রিকেট বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। তবে একটি দেশ আপাতত আনন্দে আত্মহারা। আর সেটা হল বাংলাদেশ (Bangladesh Cricket)। বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে ধন্যবাদও জানিয়েছেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একটি ফেসবুক পোস্ট করেছেন আসিফ নজরুল। সেখানে তিনি পাকিস্তানকে শুরুতেই ধন্যবাদ জানিয়ে লিখেছেন, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে জানিয়েছেন যে টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে তাঁর দেশ ক্রিকেট ম্য়াচ খেলবে না। গত বুধবার মন্ত্রীসভার সদস্যদের তিনি বলেন যে ভারতের বিরুদ্ধে ম্য়াচে যেন পাকিস্তান অংশগ্রহণ না করে। কারণ খেলার মাঠে কোনও রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে আমাদের সম্পূর্ণভাবে দাঁড়ানো উচিত। এটাই উপযুক্ত সিদ্ধান্ত বলে তিনি মনে করেছেন।'
আরও পড়ুন:
তবে আসিফের এই পোস্টে একাধিক মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া গিয়েছে। বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের একটা সামান্য অংশ এই সিদ্ধান্তকে সমর্থন জানালেও, সিংহভাগই মনে করছেন যে বিশ্বকাপে পাকিস্তান হেরে যাওয়ার ভয়েই ভারতের বিরুদ্ধে খেলতে নামছেন। বাংলাদেশকে কার্যত 'শিখণ্ডী' করে তারা যুদ্ধের ময়দান থেকে পালাতে চাইছে।
দেখে নিন আসিফ নজরুলের ফেসবুক পোস্ট:
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2026/02/05/asif-nazrul-post-2026-02-05-14-13-06.jpg)
আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আসন্ন টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে ভারতের মাটিতে তাদের নাকি নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে। সেকারণে তাদের ম্যাচ ভেন্যু ভারত থেকে সরিয়ে যেন শ্রীলঙ্কায় করে দেওয়া হয়। বাংলাদেশের এই দাবি সরেজমিনে খতিয়ে দেখে আইসিসি। এমনকী আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিরাপত্তা উপদেষ্টা বেশ কয়েকবার ভারতে এসে বিষয়টি পর্যবেক্ষণ করেও যান। অবশেষে বাংলাদেশকে জানানো হয় যে ভারতে নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যাই নেই। বিশ্বকাপ খেলতে হলে তাদের ভারতেই খেলতে হবে।
আরও পড়ুন:
কিন্তু, আইসিসি-র এই নির্দেশ মানতে চায়নি বাংলাদেশ। অবশেষে তাদের বিশ্বকাপ থেকেই তাড়িয়ে দেওয়া হয়। সেই জায়গায় সুযোগ পেয়েছে স্কটল্যান্ড ক্রিকেট দল। আর যে দলটা বিশ্বকাপই খেলছে না, আইসিসি-র বিরোধিতা করছে, তাদের পাশে দাঁড়িয়ে পাকিস্তান নিজেদের 'মহানুভব' প্রমাণ করতে চাইছে! এরথেকে বড় হাস্যকর ব্যাপার আর কীই বা হতে পারে?


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us