Bangladesh T20I World Cup Squad: বিতর্কের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, আদৌ সুযোগ পেলেন মুস্তাফিজ়?

Bangladesh T20 World Cup squad 2026: বাংলাদেশ ক্রিকেট আপাতত যথেষ্ট অশান্ত হয়ে রয়েছে। আর এমন একটা সময় স্কোয়াড ঘোষণার সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে। দেখে নিন বিস্তারিত।

Bangladesh T20 World Cup squad 2026: বাংলাদেশ ক্রিকেট আপাতত যথেষ্ট অশান্ত হয়ে রয়েছে। আর এমন একটা সময় স্কোয়াড ঘোষণার সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে। দেখে নিন বিস্তারিত।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Bangladesh Cricket Team (4)

বাংলাদেশ ক্রিকেট দল

Bangladesh Cricket Team: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) আসর। গোটা ক্রিকেট বিশ্ব আপাতত এই টুর্নামেন্টের জন্য মুখিয়ে রয়েছে। এবারের এই টুর্নামেন্ট ভারত এবং শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। এবার বাংলাদেশও সোশ্যাল মিডিয়ায় তাদের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে দিল। বাংলাদেশ ক্রিকেট আপাতত যথেষ্ট অশান্ত হয়ে রয়েছে। আর এমন একটা সময় স্কোয়াড ঘোষণার সিদ্ধান্ত সবাইকে অবাক করে দিয়েছে।

Advertisment

'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার

টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড

২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস (Litton Das)। লিটন এই দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার। ইতিমধ্যে, একাধিক টুর্নামেন্টে তাঁর কাঁধে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হয়েছে বিসিবি। এই স্কোয়াডে সহ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মহম্মদ সইফ হাসান। পাশাপাশি মুস্তাফিজ়ুর রহমান (Mustafizur Rahman) এবং তাসকিন আহমেদের উপস্থিতিতে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট বেশ শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। 

মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !

একনজরে বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), মহম্মদ সইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, মহম্মদ পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, কাজী নুরুল হাসান সোহান, মেহদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ সইফুদ্দিন, শরিফুল ইসলাম।

'যখন হিন্দুদের হত্যা করা হয়...', মুস্তাফিজুর বিতর্কে ঘি ঢাললেন প্রাক্তন KKR তারকা

২০২৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সূচি:

  • বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি, ২০২৬ – ইডেন গার্ডেন্স, কলকাতা)
  • বাংলাদেশ বনাম ইতালি (৯ ফেব্রুয়ারি, ২০২৬ – ইডেন গার্ডেন্স, কলকাতা)
  • ইংল্যান্ড বনাম বাংলাদেশ (১৪ ফেব্রুয়ারি, ২০২৬ – ইডেন গার্ডেন্স, কলকাতা)
  • বাংলাদেশ বনাম নেপাল (১৭ ফেব্রুয়ারি, ২০২৬ – ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই)

Mustafizur Rahman: মুস্তাফিজুরকে IPL খেলার সম্মতি দিল বাংলাদেশ, রয়েছে বিশেষ শর্ত

শিফট করা হবে বাংলাদেশের ম্যাচ?

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নির্দেশ দেওয়ার পর গত শনিবার (৩ জানুয়ারি) মুস্তাফিজ়ুর রহমানকে রিলিজ় করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ জুড়ে আপাতত অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা BCB-কে নির্দেশ দিয়েছেন, তারা যেন ICC-র কাছে অনুরোধ করে। ভারতের মাটিতে বাংলাদেশ এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে যে ম্য়াচগুলো থেলবে, সেগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপের লিগ পর্বে কলকাতায় তিনটে এবং মুম্বইয়ে একটা ম্য়াচ খেলবে। আইসিসি যদি শেষপর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনুরোধ মেনে নেয়, তাহলে সূচিতে ব্যাপক পরিবর্তন দেখা যেতে পারে।

Bangladesh Cricket Team Litton Das Mustafizur Rahman ICC T20I World Cup 2026