/indian-express-bangla/media/media_files/2026/01/07/bangladesh-cricket-team-6-2026-01-07-14-09-33.jpg)
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ক্রমশ বাড়ছে ধোঁয়াশা
Bangladesh Cricket: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026)। এই টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশকে মোট চারটে ম্য়াচ খেলতে হবে। এরমধ্যে তিনটে ম্য়াচ আয়োজন করা হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর একটি ম্য়াচ খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আদৌ ভারতে আসবে কি না, তা নিয়ে বিস্তার ধোঁয়াশা তৈরি হচ্ছে।
আরও পড়ুন:
ইতিপূর্বে সূত্র মারফৎ জানা গিয়েছিল, আইসিসি নাকি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে যে যদি ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে হয়, তাহলে সেটা ভারতের মাটিতেই খেলতে হবে। শ্রীলঙ্কা কিংবা অন্য কোনও নিরপেক্ষ ভেন্যুতে তাদের ম্য়াচ শিফট করা হবে না। আর যদি তারা বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে স্বাভাবিকভাবে ব্যাকফুটে চলে এসেছে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। তবে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম গোটা বিষয়টাকে ঘুরিয়ে ব্যাখ্যা করছে।
আরও পড়ুন:
Bangladesh Cricket News Update: এবার বাংলাদেশ খেল 'জোর কা ঝটকা', মুখের উপর দরজা বন্ধ আইসিসি-র!
ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের জনপ্রিয় এবং বহুল প্রচারিত সংবাদমাধ্যম প্রথম আলোয় উল্লেখ করা হয়েছে, টি-২০ বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে যে ভারতে আসতেই হবে, এই তথ্যটি একেবারেই অসত্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নাকি এমন কথাই বলা হয়েছে। BCB-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, আইসিসি নাকি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আইসিসি যে বাংলাদেশের পাশেই দাঁড়াবে, এমন আশ্বাসও দেওয়া হয়েছে। এমনকী, ওই প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো'র একটি খবর উল্লেখ করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছিল, টি-২০ বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে আসতেই হবে। এই খবরটি প্রকাশ্যে আসার পর ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমও তা প্রকাশ করে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই দাবিকে মিথ্যে বলে উড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
কী কারণে সমস্যার সূত্রপাত?
সম্প্রতি বাংলাদেশের লেফট-আর্ম পেস বোলার মুস্তাফিজ়ুর রহমানকে ২০২৬ আইপিএল টুর্নামেন্ট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ৯.২০ কোটি টাকার বিনিময়ে কিনলেও, বিসিসিআই-এর নির্দেশে শেষপর্যন্ত রিলিজ় করে দেয়। সূত্রের খবর, বাংলাদেশের এই তারকা পেসারকে নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলে কোনও বৈঠক হয়নি। বিসিসিআই সচিব দেবজিৎ শইকিয়া ফ্র্যাঞ্চাইজ়িকে ইনফর্ম করেন এবং সংবাদমাধ্যমে বিবৃতি জারি করেন। এই ঘটনার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের উপর রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us