Bangladesh in T20I World Cup Record: বিশ্বকাপে ব্যর্থতারই 'সমার্থক' বাংলাদেশ, কোন বছর কোন পর্ব থেকে বিদায় নিয়েছে টাইগারবাহিনী?

Bangladesh T20 World Cup record: বাংলাদেশ ক্রিকেট দল এখনও পর্যন্ত একবারও টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। বলা ভাল, ৯ বারের মধ্য়ে তারা সাতবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

Bangladesh T20 World Cup record: বাংলাদেশ ক্রিকেট দল এখনও পর্যন্ত একবারও টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি। বলা ভাল, ৯ বারের মধ্য়ে তারা সাতবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Bangladesh Cricket Team (8)

আসন্ন টি-২০ বিশ্বকাপকে কার্যত বয়কট করেছে বাংলাদেশ

Bangladesh Cricket: বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে ভারতে আসবে না। শুধুমাত্র ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডই (BCCI) নয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকেও তারা ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। আসলে আইসিসি-র কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর্জি জানিয়েছিল, ভারত থেকে যেন তাদের ভেন্য়ু শ্রীলঙ্কায় শিফট করা হয়। এই আর্জিতে কার্যত কর্ণপাত করেনি আইসিসি। আর সেকারণে তারা ইতিমধ্যে বলতে শুরু করেছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল নাকি তাদের সঙ্গে ন্যায়বিচার করেনি। 

Advertisment

Bangladesh Cricket Latest News: 'বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হল...', বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্তে হতাশ সম্বরণ

এই ঘটনায় বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল (Asif Nazrul) প্রথম থেকেই উসকানিমূলক মন্তব্য করে আসছেন। বর্তমানে তাঁর বক্তব্য, কোনও মূল্যেই ভারতের কাছে তারা মাথা নত করবে না। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলবেলা একটি সাংবাদিক বৈঠক করে নজরুল বললেন, গোটা ক্রিকেট বিশ্বের একথা বোঝা উচিত, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে, তাহলে কতখানি ক্ষতি হবে। সঙ্গে তিনি আরও যোগ করেন, বাংলাদেশ সরকার কোনও মূল্যেই ক্রিকেটারদের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করতে পারবে না। 

Bangladesh Cricket Controversy: 'পাকিস্তানই আসলে উসকেছে বাংলাদেশকে', ধুয়ে দিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার!

কিন্তু, ক্ষতিটা কী হবে, সেটাই আপাতত কেউ বুঝতে পারছেন না। কারণ টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশ কখনই নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। কোন বছর তারা কোন পর্ব থেকে বিদায় নিয়েছে, আসুন সেই খতিয়ান দেখে নেওয়া যাক।

  • ২০০৭ টি-২০ বিশ্বকাপ - সুপার ৮ পর্ব থেকে বিদায়। (ভারত চ্যাম্পিয়ন)
  • ২০০৯ টি-২০ বিশ্বকাপ - গ্রুপ পর্ব থেকেই বিদায়।
  • ২০১০ টি-২০ বিশ্বকাপ - গ্রুপ পর্ব থেকেই বিদায়।
  • ২০১২ টি-২০ বিশ্বকাপ - গ্রুপ পর্ব থেকেই বিদায়।
  • ২০১৪ টি-২০ বিশ্বকাপ - গ্রুপ পর্ব থেকেই বিদায়।
  • ২০১৬ টি-২০ বিশ্বকাপ - গ্রুপ পর্ব থেকেই বিদায়।
  • ২০২১ টি-২০ বিশ্বকাপ - গ্রুপ পর্ব থেকেই বিদায়।
  • ২০২২ টি-২০ বিশ্বকাপ - গ্রুপ পর্ব থেকেই বিদায়।
  • ২০২৪ টি-২০ বিশ্বকাপ - সুপার ৮ পর্ব থেকে বিদায়। (ভারত চ্যাম্পিয়ন)

Bangladesh Cricket in T20I World Cup: টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, চাঞ্চল্যকর সিদ্ধান্ত সরকারের

শাস্তির কোপে পড়তে পারে বাংলাদেশ

অন্যদিকে. আইসিসি-র নিয়ম অনুসারে, এটা একটি গুরুতর অপরাধ। প্রথমত, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলে বাংলাদেশ যে পরিমাণ টাকা পেত, সেটা আর তারা পাবে না। আইসিসি-র মোট উপার্জনের অংশও তাদের দেওয়া হবে না। পাশাপাশি আইসিসি-র লজিস্টিকস এবং ব্রডকাস্টিং সংক্রান্ত যে আর্থিক ক্ষতি হবে, সেই ক্ষতিপূরণও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিতে হতে পারে। এবার ক্ষতিটা যে কাদের হবে, সেটা সহজেই অনুমেয়।

Asif Nazrul BCCI ICC T20I World Cup 2026 Bangladesh Cricket