/indian-express-bangla/media/media_files/2026/01/04/mustafizur-rahman-controversy-2026-01-04-11-44-17.jpg)
মুস্তাফিজ়ুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ায় হতাশ বাংলাদেশ
Kolkata Knight Riders: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) শুরু হওয়ার আগেই অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা পরিবেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে একপ্রকার হুমকি দেওয়া হয়েছে, আসন্ন বিশ্বকাপ খেলতে তারা ভারতে আসবে না। আসলে, গত শনিবার (৩ জানুয়ারি) কলকাতা নাইট রাইডার্সকে BCCI নির্দেশ দিয়েছিল, মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) যেন স্কোয়াড থেকে রিলিজ় করে দেওয়া হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে KKR ম্য়ানেজমেন্ট। ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আগে থেকেই খারাপ ছিল। আর মুস্তাফিজ়ুরকে ছেড়ে দেওয়ার পর সেটা একেবারে তলানিতে এসে ঠেকেছে। এমনকী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে হুমকি দেওয়া হয়েছে, ভারতে এসে তারা টি-২০ বিশ্বকাপ খেলবে না।
মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !
ICC-র কাছে বড় প্রশ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
মুস্তাফিজ়ুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ় করে দেওয়ার পর শনিবার রাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকের পর ইএসপিএন ক্রিকেটইনফো-কে BCB মিডিয়া কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, 'আসন্ন টি-২০ বিশ্বকাপে তিনটে ম্য়াচ আমাদের কলকাতায় খেলতে হবে। এই ব্যাপারটা নিয়ে যা কিছু হয়েছে, সেই ব্যাপারে আমরা আইসিসি-র কাছে লিখিত অভিযোগ জানাব।' ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার কাছে বিসিবি প্রশ্ন করবে, ভারতে খেলতে গেলে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা কে দেবে? বিষয়টা নিয়ে যথেষ্ট জলঘোলা হচ্ছে।
'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার
ভারতে এসে ম্য়াচ খেলবে না বাংলাদেশ দল
এই ব্যাপারে বাংলদেশের ক্রীড়া উপদেষ্টা সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দিয়েছেন। ভারতের মাটিতে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি বিসিবি-কে নির্দেশ দিয়েছেন, তারা যেন আইসিসি-র কাছে এই অনুরোধ করে -- বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশি ক্রিকেটারদের যদি ভারতে খেলার অনুমতি না দেওয়া হয়, তাহলে জাতীয় ক্রিকেট দলও টি-২০ বিশ্বকাপ খেলতে ভারত যাবে না।
ভেঙেছে কোটি টাকার স্বপ্ন, KKR তাড়িয়ে দিতেই অভিমানের সুর মুস্তাফিজের গলায়
পাকিস্তানের মতো এবার শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশও?
ইতিপূর্বে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা পাকিস্তান যাবে না। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের যাবতীয় ম্য়াচ দুবাইয়ে আয়োজন করা হয়েছিল। এরপর ২০২৬ টি-২০ বিশ্বকাপের আগেও পাকিস্তান জানিয়ে দিয়েছে যে তারা আইসিসি-র এই মেগা টুর্নামেন্ট খেলতে ভারতে আসবে না। সেকারণে পাকিস্তানের যাবতীয় ম্য়াচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। যদি আইসিসি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রস্তাবে সম্মতি জানায়, তাহলে কলকাতা থেকে যাবতীয় ম্য়াচ শ্রীলঙ্কায় শিফট করা হতে পারে। সেক্ষেত্রে হয়ত টি-২০ বিশ্বকাপের সূচিতে দেখা যেতে পারে আমূল পরিবর্তন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us