Bangladesh vs Afghanistan Asia Cup 2025 Highlights: আগুন বোলিং মুস্তাফিজের, আফগানিস্তানকে ৮ রানে হারাল বাংলাদেশ

Bangladesh vs Afghanistan Asia Cup 2025: বাংলাদেশের বিরুদ্ধে তীরে এসে তরী ডোবাল আফগানিস্তান ক্রিকেট দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৮ রানে তারা হেরে যায়। যদিও এখনও তারা সুপার ফোরের লড়াইয়ে রয়েছে।

Bangladesh vs Afghanistan Asia Cup 2025: বাংলাদেশের বিরুদ্ধে তীরে এসে তরী ডোবাল আফগানিস্তান ক্রিকেট দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৮ রানে তারা হেরে যায়। যদিও এখনও তারা সুপার ফোরের লড়াইয়ে রয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
BAN vs AFG

আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয় বাংলাদেশের

Asia Cup 2025: মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman) নেতৃত্বে আফগানিস্তানের (Afghanistan Cricket Team) বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করল বাংলাদেশের বোলাররা। আর সেকারণেই আফগানিস্তানের বিরুদ্ধে ৮ রানে জয়লাভ করেছে টাইগারবাহিনী। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নামে এবং ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে আফগানিস্তান ক্রিকেট দল ২০ ওভারে ১৪৬ রানে অলআউট হয়ে যায়। শেষ ওভারে নূর আহমেদ জোড়া ছক্কা হাঁকিয়ে আফগানিস্তানের আশা সামান্য হলেও জাগিয়েছিলেন। কিন্তু, শেষরক্ষা তিনি করতে পারেননি। তবে এই ম্য়াচ হারলেও আফগানিস্তান এখনও পর্যন্ত সুপার ফোরের দৌড়ে টিকে রয়েছে। অন্যদিকে, বাংলাদেশ (Bangladesh Cricket Team) গ্রুপ পর্বের তিনটে ম্য়াচই খেলে ফেলেছে। ২ ম্য়াচ জিতে তারা মোট ৪ পয়েন্ট সংগ্রহ করেছে।

Advertisment

Bangladesh Cricket Controversy: স্টাম্পে লাগল বল, জ্বলল আলোও! তবুও কেন আউট হলেন না বাংলাদেশি ব্যাটার?

শুরুটা খারাপ করেছিল আফগানিস্তান

বাংলাদেশের বিরুদ্ধে টার্গেট তাড়া করতে নেমে আফগানিস্তান ক্রিকেট দলের শুরুটা বেশ খারাপই হয়। প্রথম বলেই আফগানিস্তান সেদিকুল্লাহ অটলের উইকেট হারায়। অটল রানের খাতা খুলতে পারেননি। এরপর পাওয়ারপ্লে'র মধ্যেই দ্বিতীয় ধাক্কা খায় আফগানিস্তান। মাত্র ৫ রান করে ফিরে যান ইব্রাহিম জাদরান। এরপর গুলবাদিন নাইবও বেশিক্ষণ উইকেটে সময় কাটাতে পারেননি। তিনি মাত্র ১৬ রান করেছেন। রহমানউল্লাহ গুরবাজ কিছুক্ষণ দলের হাল ধরার চেষ্টা করেন। কিন্তু, ৩৫ রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরে যান। আজমতউল্লাহ ওমরজাই বেশ কয়েকটা বড় শট খেলেন এবং দলের স্কোর ১০০-র চৌকাঠে নিয়ে যান।

Advertisment

Bangladesh Cricket News: গর্জনই সার, ঝুলি থেকে বেরলো কাগুজে বাঘ, লজ্জার হার বাংলাদেশের

৬ উইকেট হারানোর পর আফগানিস্তান ক্রিকেট দল রীতিমতো বেকায়দায় পড়ে যায়। যদিও প্রথমে রশিদ খান এবং তারপর নূর আক্রমণাত্মক ব্যাটিং করবেন বলে মনস্থির করেন। কিন্তু, ধারাবাহিকভাবে উইকেট পতনের কারণে শেষপর্যন্ত আফগানরা এই টার্গেট অর্জন করতে পারেনি। মজার ব্যাপার এটাই যে আফগানিস্তান এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে কোনও পূর্ণকালীন দলের বিরুদ্ধে ১৫০-র বেশি রান করতে পারেনি। এই ম্য়াচেও তারা সেই রেকর্ড শোধরাতে পারল না। আফগানিস্তানের হয়ে রশিদ ২০, নূর ১৪ এবং করিম জানাত ৬ রান করেন। আর মাত্র ২ রান করে আউট হন ফজলহক ফারুকি। অন্যদিকে, বাংলাদেশের গয়ে তিন উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। এছাড়া নাসুম আহমেদ, তাসকিন আহমেদ এবং রিশাদ হুসেন দুটো করে উইকেট তুলে নেন। 

Bangladesh Cricket Team Afghanistan Cricket Team Asia Cup 2025 Mustafizur Rahman