/indian-express-bangla/media/media_files/2025/11/28/bangladesh-cricket-team-loss-1-2025-11-28-10-18-40.jpg)
আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচ হেরে গেল বাংলাদেশ
Bangladesh Cricket Team: বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যে প্রথম টি-২০ ম্য়াচটি চট্টগ্রামে আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচে আইরিশ ক্রিকেট দল বাংলাদেশের টাইগারবাহিনীকে ৩৯ রানে হারিয়ে দেয়। বাংলাদেশের ব্যাটার এবং বোলাররা এই ম্য়াচে একেবারেই ভাল পারফরম্য়ান্স করতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৮১ রান করেছিল। জবাবে বাংলাদেশ ক্রিকেট দল মাত্র ১৪২ রানেই অলআউট হয়ে যায়। আর এভাবেই ২০২৫ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আয়ারল্যান্ড প্রথম জয় হাসিল করে।
Bangladesh Cricket News: লজ্জার হার বাংলাদেশের, মাঠের মধ্যেই হাউহাউ করে কান্না!
হাফসেঞ্চুরি করলেন হ্যারি টেক্টর
আয়ারল্যান্ডের হয়ে পল স্টার্লিং এবং টিম টেক্টর প্রথম উইকেটে ৪০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এটাই জয়ের ভিত তৈরি করে দেয়। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন হ্যারি টেক্টর। তিনি ধামাকাদার মেজাজে ব্যাট করলেন। মাত্র ৪৫ বলে হাঁকালেন ৬৯ রান। এই ইনিংসে একটি চার এবং পাঁচটি বাউন্ডারি রয়েছে। ১৭ বলে ২৪ রান করলেন কার্টিস ক্যাম্ফার। তিনি ৩ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন। লোরকান টকারও ১৮ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিলেন। এই ব্যাটারদের দৌলতেই আয়ারল্যান্ড ২০ ওভারে ১৮১ রান করতে পারে। বাংলাদেশের বোলাররা বিশেষ নজর কাড়তে পারেননি। তানজিম হাসান সাকিব সর্বাধিক ২ উইকেট শিকার করেছেন। এছাড়া শরিফুল ইসলাম এবং রিসাদ হোসেন একটি করে উইকেট তুলে নেন।
Bangladesh Cricket News: চরম দুঃসংবাদ বাংলাদেশ ক্রিকেটে, ভারতের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়!
মুখ থুবড়ে পড়লেন বাংলাদেশের ব্যাটাররা
বাংলাদেশের ব্যাটিং শুরু থেকেই বেশ খারাপ হয়। তানজিদ হাসান তামিম (২ রান) এবং পারভেজ হুসেন ইমন (১ রান) একেবারে ফ্লপ করে যান। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন লিটন দাস। আশা করা হয়েছিল, তিনি হয়ত বড় রানের ইনিংস খেলতে পারবেন। কিন্তু, মাত্র ১ রান করেই তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। এরপর সইফ হাসানের ব্যাট থেকে ৬ রান বেরিয়ে আসে। আর এভাবে বাংলাদেশ মাত্র ১৮ রানের মধ্যে চারজন টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে ফেলে। এখানেই তাদের সামনে জয়ের রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়।
বাংলাদেশের মাত্র ৩ ব্যাটারই দুই অঙ্কের রান করতে পেরেছেন
এরপর তৌহিদ হৃদয় দুর্দান্ত ব্যাট করেন। তিনি ৫০ বলে ৮৩ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ৭ চার এবং ৩ ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। জাকের আলিও ব্যাট হাতে ১৬ বলে ২০ রানের একটি গুরুত্বপূর্ণ সঙ্গত দিলেন। অন্যদিকে, শরিফুল ইসলামের ব্যাট থেকে বেরিয়ে আসে ১২ রান। বাংলাদেশের মাত্র তিনজন ব্যাটারই ২ অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন। আর সেকারণে দলটা জিততে পারেনি। ১৪২ রানে অলআউট হয়ে যায়।
Bangladesh Cricket News: গর্জনই সার, ঝুলি থেকে বেরলো কাগুজে বাঘ, লজ্জার হার বাংলাদেশের
ম্যাথিউ হমফ্রিজ় শিকার করলেন ৪ উইকেট
আয়ারল্যান্ডের হয়ে ম্য়াথিউ হমফ্রিজ় সর্বাধিক ৪ উইকেট শিকার করেন। পাশাপাশি বাংলাদেশের রানের গতিতেও যথেষ্ট লাগাম টেনে দেন। ৪ ওভারে তিনি মাত্র ১৩ রান দিয়েছেন। অন্যদিকে, ব্যারি ম্য়াকার্থি তিন উইকেট তুলে নেন। মার্ক এডারের ঝুলিতে এসেছে ২ উইকেট।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us