/indian-express-bangla/media/media_files/2026/01/18/bangladesh-cricket-fan-2026-01-18-12-16-20.jpg)
টি-২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ
Bangladesh Cricket: ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের নাম প্রত্যাহার করল। ২০২৬ বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ ক্রিকেট দল। উল্লেখ্য, বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দিয়েছিল আইসিসি। গত ২১ জানুয়ারি আইসিসি-র সঙ্গে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের ক্রিকেট বোর্ড একটি বৈঠকে বসেছিল।
আরও পড়ুন:
Bangladesh Cricket Latest News: বাংলাদেশকে ছাড়াই হবে টি-২০ বিশ্বকাপ! চরম সিদ্ধান্ত আইসিসি-র
এই বৈঠকে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, বাংলাদেশকে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলতে হলে ভারতে আসতেই হবে। এই পরিস্থিতিতে ২২ জানুয়ারি বাংলাদেশ পালটা জানিয়ে দিল ভারতে আয়োজিত ২০২৬ টি-২০ বিশ্বকাপে তারা অংশগ্রহণ করবে না। আর সেইসঙ্গে বিশ্বকাপ থেকে তারা নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। আইসিসি-র কাছে বাংলাদেশ আর্জি জানিয়েছিল, তাদের ম্য়াচগুলো যেন শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয়। কিন্তু, আইসিসি সেই দাবি প্রত্যাখ্যান করে।
আরও পড়ুন:
Bangladesh Cricket New Updates: 'হয় ভারতে খেল, নয়ত বাদ...', ICC-র হুঁশিয়ারির পর কী করবে বাংলাদেশ?
বিবৃতি জারি করেছে বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ইতিমধ্যে একটি প্রেস বিবৃতি জারি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, 'আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমাদের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন করা হবে না। ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত। কারণ এই খেলার জনপ্রিয়তা প্রতিদিন কমছে। ২০ কোটি সমর্থককে এই খেলা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। যদি অলিম্পিক টুর্নামেন্টে ক্রিকেট সংযোজিত হওয়ার পরও আমাদের দেশ খেলতে না পারে, তাহলে সেটা আইসিসি-র ব্যর্থতা।'
আরও পড়ুন:
Bangladesh Cricket Controversy Latest Update: এবার নাটকের যবনিকা পতন? বাংলাদেশকে চরম হুঁশিয়ারি ICC-র
সঙ্গে আরও যোগ করা হয়েছে, 'আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই ব্যাপারে আইসিসি-র সঙ্গে আমাদের আলোচনা জারি থাকবে। কিন্তু, আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলব না। আমরা নিজেদের লড়াই জারি রাখব। কারণ বৈঠকের সিদ্ধান্ত যথেষ্ট বিস্ময়কর। মুস্তাফিজ়ুরের ঘটনাটি কোনও আলাদা বিষয় নয়। বরং এই ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত ভারতই গ্রহণ করেছিল।'
কী নিয়ে বিতর্কের সূত্রপাত?
ইতিপূর্বে, বিসিসিআই নিদান দিয়েছিল যে ২০২৬ আইপিএল টুর্নামেন্টে মুস্তাফিজ়ুর রহমান খেলতে পারবেন না। এই নির্দেশের পর কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিলিজ় করে দেয়। মুস্তাফিজ়ুরকে বের করে দেওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কার্যত ভড়কে যায়। এরপর তারা পালটা সিদ্ধান্ত গ্রহণ করে যে ভারতের মাটিতে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলতে আসবে না।
আরও পড়ুন:
কিন্তু, ২১ জানুয়ারি আইসিসি-র পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বিশ্বকাপ খেলতে হলে টাইগারবাহিনীকে ভারতেই আসতে হবে। নাহলে বাংলাদেশ নিজেদের নাম প্রত্যাহার করতে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশ শেষপর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারতে আসবে না। আর সেকারণে টি-২০ বিশ্বকাপ থেকেও তারা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us