/indian-express-bangla/media/media_files/2025/12/30/khaleda-zia-death-2025-12-30-11-26-01.jpg)
খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বিসিবি
Khaleda Zia Death: ২০২৫ সালের শেষটা যে এতটা খারাপ হতে পারে, সেটা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গিয়েছে, ভোর সাড়ে ৫টা নাগাদ মারা গিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে গোটা দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) পক্ষ থেকে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে, আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League) কোনও ম্য়াচ আয়োজন করা হবে না।
Khaleda Zia death: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বড় সিদ্ধান্ত BNP-এর
উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (Bangladesh Premier League (BPL) দুটো ম্য়াচ আয়োজন হওয়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টায় সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে, বিকেল সাড়ে ৫টায় ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স। বিসিবি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, দেশের শোকাবহ পরিস্থিতির কথা মাথায় রেখে এই দুটো ম্য়াচ আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু, কবে এই ২ ম্য়াচ আয়োজন করা হবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
ইতিপূর্বে, বাংলাদেশ জাতীয়তবাদী দল BNP-র চেয়ারপার্সন তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেট উন্নতিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। BCB-র পক্ষ থেকে শোকবার্তায় সেই কথাও উল্লেখ করা হয়েছে।
The Bangladesh Cricket Board (BCB) is deeply saddened to learn of the passing of Begum Khaleda Zia, Chairperson of the Bangladesh Nationalist Party (BNP) and former Prime Minister of the People’s Republic of Bangladesh.
— Bangladesh Cricket (@BCBtigers) December 30, 2025
The BCB recalls with gratitude her constant blessings and… pic.twitter.com/xIvYXFLRMS
দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শারীরিক অসুস্থতার পাশাপাশি খালেদা জিয়া বেশ অনেক বছর আইনি জটিলতার মধ্যেও ছিলেন। ২০০৮ সালের একটি দুর্নীতি মামলায় অনাথদের জন্য বরাদ্দ টাকা আত্মসাতের অভিযোগে তাঁকে ২০১৮ সালে দোষী সাব্যস্ত করা হয়। এরপর ২০২০ সালে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে তৎকালীন সরকার শর্তসাপেক্ষে তাঁর কারাদণ্ড স্থগিত করে গৃহবন্দি অবস্থায় মুক্তি দেয়। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ওই মামলায় তাঁকে খালাস করে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, 'প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের ক্রিকেট উন্নয়নকে তিনি যথেষ্ট সমর্থন করেছিলেন। দেশের ক্রিকেটীয় পরিকাঠামো উন্নতিতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। খালেদা জিয়ার দুরদর্শিতা এবং উৎসাহই বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের রাস্তা দেখিয়েছে।'
Khaleda Zia: খালেদা জিয়া কি ভারতীয় ছিলেন? বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর নতুন বিতর্ক
পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শোকজ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ একজন দৃঢ় নেতৃত্বের প্রতীককে হারাল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us