মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !

BCCI Mustafizur Rahman Controversy: এবারের আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে তাঁকে রিলিজ় করে দিয়েছে।

BCCI Mustafizur Rahman Controversy: এবারের আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে তাঁকে রিলিজ় করে দিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Mustafizur Rahman KKR Controverrsy

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তোপ দাগলেন সর্বভারতীয় ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি

Mustafizur Rahman: বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামতে চাইছে না। ২০২৬ আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) মুস্তাফিজ়ুর রহমানকে দলে নিয়েছিল। কিন্তু, ভারতীয় ক্রিকেট সমর্থকরা স্পষ্ট জানিয়ে দেন যে মুস্তাফিজ়ুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স খেলালে তাঁরা আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট বয়কট করবেন। এই পরিস্থিতিতে বিসিসিআই কিছুটা হলেও পিছিয়ে আসে। শনিবার (৩ ডিসেম্বর) কলকাতা নাইট রাইডার্স ম্য়ানেজমেন্টকে নির্দেশ দেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব মুস্তাফিজ়ুরকে যেন রিলিজ় করে দেওয়া হয়। কেকেআর ব্রিগেডও সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে মুস্তাফিজ়ুরকে ছেড়ে দেয়।

Advertisment

Mustafizur Rahman KKR Controversy: মুস্তাফিজ়ুরকে ছেড়ে দিলে ৯.২০ কোটি টাকা ফেরত পাবে কেকেআর? জেনে নিন IPL-এর নিয়ম

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এই পদক্ষেপে রীতিমতো রেগে যায় ইমাম অ্যাসোসিয়েশন। এমনকী, এই ঘটনার নিন্দা করে একটি বিবৃতিও সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সর্বভারতীয় ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মৌলানা সাজিদ রশিদি বললেন, 'নিলামের আগেই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, বাংলাদেশি ক্রিকেটারদের খেলানো হবে না। কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কারোর কাছেই অজানা নয়। এই সিদ্ধান্ত একান্তই হিন্দু-মুসলমান সম্প্রদায়ের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। শাহরুখ খানকে আমি কোনও দোষ দেব না। বিসিসিআই-এর নিয়ম মেনেই উনি বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিয়েছিলেন।'

KKR to Release Mustafizur Rahman: পাকিস্তানের পর এবার IPL-য়ে 'বয়কট' বাংলাদেশও! কী বলছে বিসিসিআই?

পাশাপাশি তিনি আরও যোগ করেন, 'এমন ঘটনার জন্য শাহরুখ খানকে (Shah Rukh Khan) শুধু শুধু গদ্দারের তকমা দেওয়া হচ্ছিল। যদিও নিলাম অনুষ্ঠানের সময় এমন কোনও বিধি-নিষেধ আরোপ করা হয়নি। আমার মনে হয়, গোটা বিষয়টাই জেনেশুনে করা হয়েছে।'

Mustafizur Rahman KKR: ছাড়তে হবে 'বাংলাদেশি' মুস্তাফিজ়ুরকে, কড়া নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের

৯.২ কোটি টাকাায় মুস্তাফিজ়ুরকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত নভেম্বর মাসে আয়োজিত আইপিএল মিনি অকশনে মুস্তাফিজ়ুর রহমানকে ৯.২ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, নিলামের পরই গোটা পরিস্থিতি একেবারে বদলে যায়। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর ভারতীয় ক্রিকেট সমর্থকদের যথেষ্ট ব্যথিত করেছে।

IPL 2026 Auction, Mustafizur Rahman News: মুস্তাফিজ়কে নিয়ে ভুল করল KKR? বাংলাদেশ প্রীতিই 'কাঁটা' হবে নাইট ব্রিগেডের!

আর সেকারণেই তাঁরা কলকাতা নাইট রাইডার্স দলের মালিক শাহরুখ খানের কাছে আবেদন করেছিলেন, মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ শইকিয়া এই ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিলেন। কলকাতা নাইট রাইডার্সকে তিনি নির্দেশ দিয়েছেন মুস্তাফিজ়ুর রহমানকে যেন রিলিজ় করে দেওয়া হয়। সেইসঙ্গে বাংলাদেশি এই পেস বোলারের রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে বেছে নেওয়া হয়। সেই নির্দেশই পালন করেছে কেকেআর ব্রিগেড।

KKR Kolkata Knight Riders Shah Rukh khan Mustafizur Rahman IPL 2026