/indian-express-bangla/media/media_files/2025/08/23/bangladesh-cricket-team-2-2025-08-23-12-16-02.jpg)
বাংলাদেশ ক্রিকেট দল
Bangladesh Cricket Team: ২০২৬ আইপিএল (IPL 2026) টুর্নামেন্ট থেকে মুস্তাফিজ়ুর রহমানকে (Mustafizur Rahman) বাদ দেওয়ার পর, গোটা বাংলাদেশ আপাতত তেলে-বেগুনে জ্বলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ইতিমধ্যে ওই দেশের ক্রীড়া মন্ত্রক নির্দেশ দিয়েছে, ভারতে যেন তারা ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) খেলতে না আসে।
ভেঙেছে কোটি টাকার স্বপ্ন, KKR তাড়িয়ে দিতেই অভিমানের সুর মুস্তাফিজের গলায়
এমনকী, ICC-র কাছে অনুরোধ জানাতে বলা হয়েছে যে বাংলাদেশের ম্য়াচগুলো কলকাতার পরিবর্তে যেন শ্রীলঙ্কায় শিফট করে দেওয়া হয়। পাশাপাশি, ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও তোলা হয়েছে একাধিক প্রশ্ন। এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে এই হুমকির পালটা জবাব দেওয়া হল। BCCI-এর একটি সূত্র জানিয়েছে, এই কথাগুলো মুখে বলা যতটা সহজ, বাস্তবে করে দেখানো ঠিক ততটাই কঠিন।
'যখন হিন্দুদের হত্যা করা হয়...', মুস্তাফিজুর বিতর্কে ঘি ঢাললেন প্রাক্তন KKR তারকা
বাংলাদেশকে যোগ্য জবাব দিল বিসিসিআই
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি বিশ্বকাপের যাবতীয় ম্য়াচ শ্রীলঙ্কায় শিফট করানোর নির্দেশ দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'বাংলাদেশ ক্রীড়া মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়েছি, গোটা ব্যাপারটা যেন তারা আইসিসি-র কাছে সবিস্তারে লেখে। বোর্ডের পক্ষ থেকে যেন স্পষ্ট উল্লেখ করা হয় যে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও যখন ভারতে খেলতে পারেন না, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের গোটা ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া একেবারে নিরাপদ বলে মনে করে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আইসিসি-র কাছে যেন এই অনুরোধ করা হয়, বিশ্বকাপের ম্য়াচগুলো কলকাতা থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।'
'সনাতনী হিন্দুত্বের জয়...', মুস্তাফিজ়কে ছাঁটতেই হুঙ্কার প্রভাবশালী BJP নেতার
পাশাপাশি তিনি আরও যোগ করেছেন, এই বছর আইপিএল টুর্নামেন্টের যাবতীয় সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা হবে।
এবার পাল্টা জবাব দিল বিসিসিআই
আসন্ন টি-২০ বিশ্বকাপের লিগ পর্বে তিনটে ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর একটি ম্য়াচ কলকাতায় আয়োজন করা হবে। BCCI-এর একটি সূত্র এনডিটিভি-কে জানিয়েছে, টি-২০ বিশ্বকাপ শুরু হতে আর একমাস সময় বাকি রয়েছে। ইতিমধ্যে আর সূচি বদল করা সম্ভব নয়।
মুস্তাফিজ়ুরকে তাড়াতেই রেগে আগুন ইমাম অ্যাসোসিয়েশন, 'বিষোদগার' BCCI-এর বিরুদ্ধে !
তিনি বলেন, 'কারোর কথায় তো আর আপনি সূচি বদল করতে পারবেন না। এটা যথেষ্ট কঠিন একটি কাজ। বিপক্ষ দলগুলোকে এই ব্যাপারে ভাবতে হবে। কারণ তাদের বিমান টিকিট, হোটেল সহ বেশ কয়েকটি জিনিস আগে থেকেই বুক করা থাকে। প্রত্যেক দিন তিনটে করে ম্য়াচের আয়োজন করা হবে। অর্থাৎ, একটি করে ম্য়াচ শ্রীলঙ্কায় খেলা হবে। ওখানে আগে থেকেই সম্প্রচারকারী কর্মীরা পৌঁছে গিয়েছেন। সেকারণে এই কথাগুলো মুখে বলা যতটা সহজ, বাস্তবে করে দেখানো ঠিক ততটাই কঠিন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us