/indian-express-bangla/media/media_files/2025/11/11/shahbaz-ahmed-2025-11-11-11-47-24.jpg)
উইকেট শিকারের পর শাহবাজ আহমেদের উল্লাস
Bengal Cricket Team: সোমবার রাত থেকেই চড়তে শুরু করেছিল প্রত্যাশার পারদ। আর মঙ্গলবার (১১ নভেম্বর) সাতসকালে সেই প্রত্যাশা পূরণ হয়ে গেল। চলতি রনজি ট্রফির (Ranji Trophy 2025) চতুর্থ ম্য়াচে রেলওয়েজকে বাংলা ক্রিকেট দল এক ইনিংস এবং ১২০ রানে পরাস্ত করল। আর সেইসঙ্গে লক্ষ্মীরতন শুক্লার ছেলেরা উঠে এল গ্রুপ শীর্ষে। ম্যাচের সেরা ক্রিকেটারের খেতাব পেলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Majumder)।
Ranji Trophy: বিদর্ভের দুরন্ত জয়! ৭ বছরে তৃতীয় রঞ্জি শিরোপা এল কোন ছকে?
রানের পাহাড় গড়েছিল বাংলা
প্রসঙ্গত, এই ম্য়াচে টস জিতে বাংলা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসেই রানের পাহাড় তুলেছিল বঙ্গ ক্রিকেটাররা। ৪৭৪ রানে অলআউট হয় বাংলা। এরমধ্যে ১৩৫ রান করেন অনুষ্টুপ মজুমদার। অন্যদিকে, সুমন্ত গুপ্ত ১২০ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। যদিও বাংলার বাকি ব্যাটাররা আর কেউ সেভাবে নজর কাড়তে পারেননি। ৩৬ রান করেন বিশাল ভাটি এবং ৪০ রানে অপরাজিত থাকেন রাহুল প্রসাদ। রেলওয়েজের বোলারদের মধ্যে কুনাল যাদব ৪ উইকেট শিকার করেন। এছাড়া দুটো করে উইকেট নেন আদর্শ সিং এবং করণ শর্মা। একটি করে উইকেট পেয়েছেন জ়ুবের আলি এবং ভার্গব মেরাই।
এরপর ব্যাট করতে নামে রেলওয়েজ। প্রথম ইনিংসে তারা অবশ্য খুব একটা খারাপ ব্যাটিং করেনি। ৯১ রান করেন ভার্গব মেরাই। অন্যদিকে, ৭০ রানের একটি দায়িত্বশীল ইনিংস উপহার দেন উপেন্দ্র যাদব। কিন্তু, বাকিরা আর কেউই সেভাবে এই লড়াইয়ে সামিল হতে পারলেন না। কেউ ২০ রানের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারেননি। ফলে যা হওয়ার, সেটাই হল। ২২২ রানে অলআউট হয়ে গেল রেলওয়েজ। সঙ্গে কপালে জুটল ফলো-অনের লজ্জা। বাংলার হয়ে ৪ উইকেট শিকার করলেন সুরজ কুমার সিন্ধু। দুটো করে উইকেট শিকার করেন মহম্মদ কাইফ এবং রাহুল প্রসাদ। এছাড়া একটি করে উইকেট পেলেন শাহবাজ আহমেদ এবং বিশাল ভাটি।
শাহবাজ আহমেদের ৭ উইকেট
শুরু হয় দ্বিতীয় ইনিংসের ব্যাটিং। ফের ব্যাট করতে নামল রেলওয়েজ। দ্বিতীয় ইনিংসে বাংলার হয়ে আগুন বোলিং করলেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। তিনি একাই ৭ উইকেট শিকার করলেন। জোড়া উইকেট নেন রাহুল প্রসাদ। এছাড়া একটি উইকেট পেয়েছেন মহম্মদ কাইফ। শেষপর্যন্ত রেলওয়েজ মাত্র ১৩২ রানে নতি স্বীকার করল। দলের হয়ে সর্বাধিক ২৯ রান করলেন বিবেক সিং। বাকিদের রান সংখ্যা আর না বলাই ভাল।
এই জয়ের পাশাপাশি বাংলার ঝুলিতে মোট ৭ পয়েন্ট এসেছে। সেইসঙ্গে তারা গ্রুপ সি'র শীর্ষস্থানে উঠে এল। অর্থাৎ ৪ ম্য়াচে বাংলা মোট ২০ পয়েন্ট সংগ্রহ করেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। তারা ৪ ম্য়াচ খেলে মোচ ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে। তিন নম্বরে রয়েছে উত্তরাখণ্ড (১৬)। চার নম্বরে সার্ভিসেস। তারা ১৩ পয়েন্ট পেয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us