Bengal Cricket Team: মাত্র ৯.৩ ওভারেই শেষ ম্য়াচ, বিজয় হাজারেতে আগুন পারফরম্য়ান্স বাংলার

Bengal cricket team: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে বাংলা ক্রিকেট দল। গত ৪ ম্য়াচের মধ্যে এই নিয়ে তারা তৃতীয় ম্য়াচে জয়লাভ করল।

Bengal cricket team: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরম্য়ান্স করছে বাংলা ক্রিকেট দল। গত ৪ ম্য়াচের মধ্যে এই নিয়ে তারা তৃতীয় ম্য়াচে জয়লাভ করল।

author-image
Koushik Biswas
New Update
Mohammed Shami (2)

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্য়ান্স করল বাংলা

Bengal cricket team: ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) দুর্দান্ত পারফরম্য়ান্স করছে বাংলা ক্রিকেট দল। বুধবার (৩১ ডিসেম্বর) তারা খেলতে নেমেছিল জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে। এই ম্য়াচটি রাজকোটে আয়োজন করা হয়। তবে খেলা শুরু হতে না হতেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। এই ম্য়াচে বাংলার বোলিং ডিপার্টমেন্ট একেবারে আগুন পারফরম্য়ান্স করল। এই বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার সামনে জয়ের জন্য ছিল মাত্র ৬৪ রানের টার্গেট। মাত্র ১ উইকেট হারিয়েই শেষপর্যন্ত লক্ষ্মীরতন শুক্লার দল এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে নেয়। গত ৪ ম্য়াচের মধ্যে এই নিয়ে বাংলা ক্রিকেট দল তৃতীয় ম্য়াচে জয়লাভ করল।

Advertisment

Mohammed Shami: বেলাইন পঞ্জাব মেল, শামির আগুন বোলিংয়ে ছারখার চণ্ডীগড়

জম্মু-কাশ্মীরকে মাত্র ৬৩ রানে গুটিয়ে দিল বাংলা

এই ম্য়াচে বাংলা ক্রিকেট দল টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। বাংলার মাত্র ৩ বোলারই বিপক্ষ দলকে একেবারে কুপোকাত করে দিল। এই ম্য়াচে জম্মু-কাশ্মীর মাত্র ৬৩ রানের মধ্যেই অল-আউট হয়ে যায়। তারা মাত্র ২০.৪ ওভার ব্যাট করতে পেরেছে। বাংলার বোলারদের মধ্যে মহম্মদ শামি ৬ ওভারে ২ মেডন সহ ১৪ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেছেন।

Mohammed Shami: আর কত নিজেকে প্রমাণ করবেন শামি! কবে খুলবে নির্বাচকদের চোখ?

এর পাশাপাশি আকাশ দীপ ৮.৪ ওভার বল করে একটি মেডন সহ ৩২ রান দিয়ে চারটে উইকেট শিকার করেছেন। অন্যদিকে, মুকেশ কুমারও ৬ ওভার বল করার সুযোগ পেয়েছেন। তিনি ১৬ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন। জম্মু-কাশ্মীরের মাত্র ২ ব্য়াটারই দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন। লিস্ট এ ক্রিকেট ইতিহাসে এটাই জম্মু-কাশ্মীরের সর্বনিম্ন স্কোর।

Mohammed Shami: 'শামি কোথায়? প্রসিদ্ধ তো...', রাগে ফেটে পড়লেন হরভজন

মাত্র ১ উইকেট হারিয়েই জয় হাসিল করে বাংলা

জম্মু-কাশ্মীরকে ৬৩ রানে গুটিয়ে দেওয়ার পর এই ম্য়াচটা নিজেদের পকেটে পুরতে বাংলা ক্রিকেট দলের খুব একটা বেশি সময় লাগেনি। তারা ৯.৩ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে আসেন। ইতিমধ্যে বাংলার হয়ে অভিষেক পোড়েল ৩০ রানের ইনিংস খেলেন। অন্যদিকে, ২৫ রানে অপরাজিত থাকেন সুদীপ কুমার ঘরামি। এই জয়ের পাশাপাশি বাংলা ক্রিকেট দল ১২ পয়েন্টে পৌঁছে গেল। আগামী ৩ জানুয়ারি তারা পরবর্তী ম্যাচে অসমের বিরুদ্ধে খেলতে নামবে। এই ম্য়াচেও সকলের নজর মহম্মদ শামির উপরেই থাকবে।

Mohammed Shami Vijay Hazare Trophy Bengal Cricket Team