Bengal Cricketer Passed Away: আচমকা হার্ট অ্যাটাকেই সব শেষ! চিরনিদ্রার দেশে বাংলার প্রাক্তন ক্রিকেটার

Bengal Cricketer Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা। বয়স হয়েছিল ৬২ বছর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি।

Bengal Cricketer Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা। বয়স হয়েছিল ৬২ বছর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি।

author-image
Koushik Biswas
New Update
Ajay Verma

প্রয়াত বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা

Cricketer Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বাংলার (Bengal Cricket Team) প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা (Ajay Verma)। বয়স হয়েছিল ৬২ বছর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই ঘটনায় বাংলার ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে ইতিমধ্যে শোকজ্ঞাপন করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন:

Bengal Cricketer dies: সিঁড়ি থেকে পড়ে গিয়ে থেঁতলে গেল মাথা! তারকা ক্রিকেটারকে হারিয়ে হাহাকার বাংলার ক্রিকেটে

কেমন ছিল অজয় বর্মার কেরিয়ার?

নয়ের দশকে বঙ্গ ক্রিকেটের স্বনামধন্য অলরাউন্ডার ছিলেন অজয় বর্মা। প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি ২৫ ম্য়াচ খেলেছেন। ৩৬.০৮ ব্যাটিং গড়ে তিনি করেছিলেন মোট ১,২৬৩ রান। এরমধ্যে রয়েছে তিনটে শতরান। সর্বাধিক স্কোর ছিল ১৬২। পাশাপাশি, তিনি রাইট আর্ম অফ-ব্রেক বল করতেন। শিকার করেছিলেন ৪৬ উইকেটও। তাঁর সেরা বোলিং পারফরম্য়ান্স ৫৬ রানে ৬ উইকেট। রনজি ট্রফিতে তাঁর অলরাউন্ড পারফরম্য়ান্স সকলের নজর কেড়েছিল। বাংলার হয়ে দীর্ঘ ১২ বছরের ক্রিকেট কেরিয়ারে তিনি একাধিক মাইলফলক অর্জন করেছিলেন। 

শোকবার্তায় কী লিখেছে সিএবি:

আরও পড়ুন:

Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

অবসরের পর যোগ দেন ক্রিকেট প্রশাসনে

২২ গজ থেকে অবসর গ্রহণ করলেও, ক্রিকেটকে তিনি অবশ্য ছাড়তে পারেননি। বেশ কয়েকবছর তিনি বাংলা ক্রিকেট দলকে কোচিং করিয়েছিলেন। এরপর BCCI ম্যাচ রেফারি হিসেবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন। অসংখ্য ঘরোয়া ম্য়াচে তিনি রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন:

Bengal Cricket Team: মাত্র ৯.৩ ওভারেই শেষ ম্য়াচ, বিজয় হাজারেতে আগুন পারফরম্য়ান্স বাংলার

CAB-র পক্ষ থেকে ওই শোকবার্তায় বলা হয়েছে, ১৯৯৭-৯৮ মরশুমে অজয় বর্মা প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। তবে ১২ বছরের এই কেরিয়ারে তিনি অসংখ্য সাফল্য নিজের ঝুলিতে পুরেছেন। এর পাশাপাশি লিস্ট এ ক্রিকেট কেরিয়ারে তিনি মোট ৩৪৩ রান করেন। পাশাপাশি ৭ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন।

আরও পড়ুন:

Bengal Cricket Team: ধাক্কা খেল 'বেলাইন' রেল, 'শাহ'বাজিতে দাপুটে জয় বাংলার

সম্প্রতি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কোচিং স্টাফে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন তিনি। এমনকী, CAB-র ভিশন ২০২৮ শিবিরেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন। বাংলার বিভিন্ন বয়সভিত্তিক ছেলে-মেয়েদের ক্রিকেট শেখাচ্ছিলেন তিনি। শেষকালে ওই বার্তায় যোগ করা হয়েছে, 'এমন একজন প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল গভীরভাবে শোকাহত।'

Cricketer Death Bengal Cricket Team Ajay Verma