Bengal Cricketer Death: ক্যানসারের যুদ্ধে হারল জীবন, মারা গেলেন বাংলার তরুণ ক্রিকেটার

Bengal Cricketer Death: রবিবাসরীয় সন্ধ্যায় বাংলার ক্রিকেটমহলে নেমে এল শোকের ছায়া। মাত্র ১৯ বছর বয়সি ক্রিকেটার উদ্দালক আহমেদ মারা গিয়েছেন। ক্যানসারই কেড়ে নিল বাংলার তরুণ ক্রিকেটারকে।

Bengal Cricketer Death: রবিবাসরীয় সন্ধ্যায় বাংলার ক্রিকেটমহলে নেমে এল শোকের ছায়া। মাত্র ১৯ বছর বয়সি ক্রিকেটার উদ্দালক আহমেদ মারা গিয়েছেন। ক্যানসারই কেড়ে নিল বাংলার তরুণ ক্রিকেটারকে।

author-image
Koushik Biswas
আপডেট করা হয়েছে
New Update
Uddalok Ahmed

বাংলার উদীয়মান ক্রিকেটার উদ্দালক আহমেদ

Cricketer Death: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলার তরুণ ক্রিকেটার উদ্দালক আহমেদ। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। জানা গিয়েছে, বছরখানেক আগে তাঁর ব্রেন টিউমার ধরে পড়ে। চিকিৎসা শুরু হওয়ার আগেই জানা যায়, ক্যানসারের অন্তিম পর্বে দাঁড়িয়ে ছিলেন তিনি। অবশেষে রবিবার (২৩ নভেম্বর) নিভে গেল জীবন প্রদীপ। এই ঘটনায় বাংলার ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া।

Advertisment

Indian Cricketer Death: পথ দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের, শোকের ছায়া দেশজুড়ে

অলরাউন্ডার ছিলেন উদ্দালক

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ক্রিকেট মাঠে অলরাউন্ডারের ভূমিকা পালন করতেন উদ্দালক। বাংলার ক্রিকেটমহলে যথেষ্ট পরিচিত নামও ছিলেন তিনি। বাংলার অনূর্ধ্ব-১৮ দলের হয়ে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। পাশাপাশি, সিএবি পরিচালিত ক্লাব ক্রিকেটে YMCA-র হয়েও খেলেছিলেন। এছাড়া স্থানীয় ক্রিকেটে তো নামডাক ছিলই। কিন্তু, সেসব আপাতত অতীত। একরাশ অন্ধকার গ্রাস করেছে এই তরুণ ক্রিকেটারের পরিবারকে।

Advertisment

Australian Cricketer Death: বিশ্ব ক্রিকেটে বিরাট দুঃসংবাদ শোকে কাতর, ঘাড়ে বল লাগতেই সব শেষ

কীভাবে ঘটল এই ঘটনাটি?

সূত্রের খবর, গত এক বছর ধরেই ক্রিকেট খেলার সময় বিভিন্ন সমস্য়ার মুখে পড়তে হত উদ্দালককে। শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করতেন তিনি। কখনও হাঁটুতে, কখনও মাথায়, কখনও বা আবার পায়ে। প্রাথমিকভাবে এই বিষয়টাকে গুরুত্ব দিতে চাননি। কিন্তু, সমস্যা ধীরে ধীরে বাড়তে শুরু করে। একটা সময় ক্রিকেট খেলাও বন্ধ করে দিতে হয়। এরপরই তিনি পরামর্শ নেন চিকিৎসকের। করানো হয় ব্রেনের স্ক্যান। সেই রিপোর্ট হাতে পেয়েই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। ধরা পড়ে ব্রেন টিউমার। আর সেটাও একেবারে ক্যানসারের শেষ পর্বে।

Indian Cricketer Death: শেষ বল করতেই হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু ভারতীয় ক্রিকেটারের

সত্যি কথা বলতে কী, অমন সাংঘাতিক জায়গা থেকে জীবনের ২২ গজে কামব্যাকের কোনও রাস্তাই আর খোলা ছিল না। বাবা অধ্যাপক। ছেলের চিকিৎসায় কোনও ত্রুটি রাখেননি তিনি। নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের টাটা মেডিক্যাল ক্যান্সার ইনস্টিটিউটে। সেখানেই শুরু হয় কেমোথেরাপি। শেষপর্যন্ত থেমে গেল উদ্দালকের লড়াই। পাড়ি দিলেন না ফেরার দেশে। হার মানলেন জীবন যুদ্ধে।

Cricketer Death