Bengal Super League: 'সমালোচনা করা সহজ...', নতুন বছরের শুরুতেই এ কী বললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা?

Bengal Super League News: ২০২৫-২৬ বেঙ্গল সুপার লিগের উন্মাদনা ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করেছে। দুধের স্বাদ আপাতত ঘোলে মেটাচ্ছেন বাংলার ফুটবল সমর্থকরা। এই টুর্নামেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অ্যালভিটো।

Bengal Super League News: ২০২৫-২৬ বেঙ্গল সুপার লিগের উন্মাদনা ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করেছে। দুধের স্বাদ আপাতত ঘোলে মেটাচ্ছেন বাংলার ফুটবল সমর্থকরা। এই টুর্নামেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অ্যালভিটো।

author-image
Koushik Biswas
New Update
East Bengal vs Mohun Bagan

ছবিটি প্রতীকী

Bengal Super League 2025: এখনও অথৈ জলে ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ। এই টুর্নামেন্ট ফের কবে শুরু হবে, তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা। একথা বলা যেতেই পারে, আইএসএল টুর্নামেন্ট যদি একান্তই না হয়, সেক্ষেত্রে ভারতীয় ফুটবল একটা বড়সড় ধাক্কা খাবে। ইতিমধ্যে বেশ কয়েকবার বৈঠক এবং পাল্টা বৈঠকের আয়োজন করা হলেও, সেভাবে কোনও আশার আলো দেখতে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি'কুনহা (Alvito D’Cunha) একটি বড়সড় মন্তব্য করলেন। বললেন, 'সমালোচনা করা অপেক্ষাকৃত অনেকটাই সহজ।' কেন আচমকা এমন কথা বলতে গেলেন তিনি? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Advertisment

ISL 2026: অন্ধকার শেষে আলোর দেখা! কবে থেকে আইএসএল শুরুর সম্ভাবনা? সামনে এল ব্রেকিং আপডেট

শুরু হয়েছে বেঙ্গল সুপার লিগ

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫-২৬ বেঙ্গল সুপার লিগের (BSL 2025-26) উন্মাদনা ক্রমশ উর্ধ্বমুখী হতে শুরু করেছে। দুধের স্বাদ আপাতত ঘোলে মেটাচ্ছেন বাংলার ফুটবল সমর্থকরা। এই টুর্নামেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অ্যালভিটো। বাংলার এই নতুন ফুটবল টুর্নামেন্টের প্রশংসায় তিনি পঞ্চমুখ হয়ে উঠেছেন। একটি ফেসবুক পোস্ট করে তিনি জানিয়েছেন, 'আমি নিজে গোয়ার বাসিন্দা হলেও, কলকাতা আমার কাছে সবকিছু। ইস্টবেঙ্গল ক্লাব আমাকে পরিচয় দিয়েছে। এই ক্লাব থেকেই আমি দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি। আর সেকারণে, ফুটবল থেকে অবসর গ্রহণের পরও কলকাতা ছাড়তে পারিনি। বাংলার ফুটবল আমাকে এক অদ্ভুত আনন্দ দেয়। বিএসএল ছাড়া আমরা হয়ত জানতেও পারতাম না, এই বাংলায় এত ফুটবল প্রতিভা রয়েছে।'

দেখে নিন সেই ফেসবুক পোস্ট:

ISL 2025-26 Big Update: আদৌ হবে আইএসএল টুর্নামেন্ট? সামনে এল বিশাল আপডেট

আইএসএল-কে খোঁচা দিলেন অ্যালভিটো?

ইন্ডিয়ান সুপার লিগকে কার্যত খোঁচা দিয়েই তিনি লিখেছেন, 'যদি এই টুর্নামেন্টের আয়োজন না করা হত, তাহলে প্রত্যেককে বাড়িতে বসে থাকতে হত। বাংলার ফুটবলকে এক নতুন দিশা দেখিয়েছে এই BSL টুর্নামেন্ট। এমন একটা উদ্যোগ গ্রহণ করার জন্য ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে অসংখ্য ধন্যবাদ।'

Mohun Bagan Super Giant: বন্ধ মোহনবাগানের অনুশীলন, ISL না হলে সরে যাবে সুপার জায়ান্ট?

সমালোচনা থেকে বিরত থাকার অনুরোধ

শেষকালে তিনি যোগ করেছেন, 'সমালোচনা না করে, আসুন আজ সবাই মিলে বাংলার ফুটবলকে সমর্থন করি। মনে রাখবেন, যতদিন ফুটবল আছে, ততদিন আমরা আছি। সমালোচনা করা অনেক সহজ কাজ। ভুল খুঁজে বের করাও নেহাতই কঠিন নয়। আসুন, আজ সবাই একে অপরের পাশে দাঁড়াই। হাতে হাত রেখে বাংলার ফুটবলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।'

Alvito D’Cunha Bengal Super League 2025 BSL 2025-26