/indian-express-bangla/media/media_files/2026/02/01/jose-ramirez-barretto-2026-02-01-23-09-14.jpg)
বেঙ্গল সুপার লিগ জিতল হাওড়া হুগলি ওয়ারিয়র্স
Bengal Super League 2026: খেলোয়াড় জীবনে প্রচুর সুনাম কুড়িয়েছেন মোহনবাগানের 'সবুজ তোতা' হোসে ব়্যামিরেজ ব্যারোটো (Jose Ramirez Barreto)। একটা সময় বাগানে কান পাতলেই শোনা যেত, 'শীত-গ্রীষ্ম-বর্ষা, ব্যারোটোই বাগানের ভরসা।' সেইসব স্বর্ণালী দিন আজ অতীত। খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবল থেকে বেশ কয়েকবছর আগেই অবসর গ্রহণ করেছেন। আর এবার কোচ হিসেবেও সাফল্য অর্জন করলেন বাগানের প্রাক্তন প্রাণভ্রমরা। বেঙ্গল সুপার লিগের প্রথম মরশুমে তিনি হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে (Howrah Hooghly Warriors) কোচিং করিয়েছিলেন। আর অভিষেক মরশুমেই করলেন বাজিমাত। ফাইনাল ম্য়াচে ব্যারোটো দল ধামাকাদার জয়লাভ করেছে।
আরও পড়ুন:
Jose Ramirez Barreto: সবুজ তোতার জন্মদিনে বিশেষ শুভেচ্ছা, এক পোস্টেই মেরিনার্সদের হৃদয় জিতলেন রবিনহো
কোচিংয়ে লেটার মার্কস
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবার (১ ফেব্রুয়ারি) কল্যাণী স্টেডিয়ামে বেঙ্গল সুপার লিগের ফাইনাল ম্য়াচ আয়োজন করা হয়েছিল। খেতাবি লড়াইয়ে মাঠে নেমেছিল হাওড়া হুগলি ওয়ারিয়র্স এবং জেএইচআর রয়্যাল সিটি। টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে দুটো দলের মধ্যেই রোমহর্ষক লড়াই দেখতে পাওয়া যায়। শেষপর্যন্ত ব্যারেটোর দল এই ম্য়াচে ৩-২ গোলে জয়লাভ করে। এই জয়ের পর হাওড়া হুগলি ওয়ারিয়র্স সমর্থকরা তো আনন্দ পেয়েইছেন। তার থেকেও বোধহয় বেশি উচ্ছ্বসিত সবুজ-মেরুন সমর্থকরা। কোচ হিসেবেও তাঁদের 'নায়ক' লেটার মার্কস নিয়ে পাশ করলেন।
আরও পড়ুন:
এবার ম্য়াচের কথায় আসা যাক
ফাইনাল ম্য়াচে দুটো দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া গেল। আর সেটাই ছিল প্রত্যাশিত। কারণ, লিগ পর্বে এই দুটো দলই প্রথম দুইয়ে নিজেদের অভিযান শেষ করেছিল। যাইহোক, ফাইনাল ম্য়াচে অবশ্য প্রথম আধঘণ্টা কোনও দলই গোল করতে পারেনি। অবশেষে, ম্য়াচের ৩৩ মিনিটে হাওড়া হুগলি ওয়ারিয়র্সের হয়ে গোলের দরজা খুলে দিলেন সেইলা। যদিও প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগেই ম্য়াচে ফিরে আসে সমতা। গোল করেন কিসকু।
আরও পড়ুন:
ম্য়াচের দ্বিতীয়ার্ধে দুটো দলই আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে শুরু করে। ৫৮ মিনিটে ওয়ারিয়র্স বাহিনীকে লিড এনে দিলেন দীপ গায়েন। প্রসঙ্গত, এই ম্য়াচ চলাকালীন ভয়ঙ্কর চোট পেয়েছেন দীপ। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে তাঁকে শেষপর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সূত্রের খবর, আপাতত তিনি একেবারে বিপদ মুক্ত।
আরও পড়ুন:
Mohun Bagan, Tutu Bose SIR Hearing: এবার SIR শুনানিতে ডাক পড়ল টুটু বসুর! হতবাক মোহনবাগান সমর্থকরা
যাইহোক, একটা সময় মনে হচ্ছিল যে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এই ম্যাচে ২-১ ব্যবধানেই জয়লাভ করবে। এমন একটা কঠিন সময়ে (৯২ মিনিট) সমতা ফেরালেন রয়্যাল সিটির ফুটবলার সুমিত। অবশেষে ম্য়াচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৮ মিনিটে হাওড়া-হুগলি ওয়ারিয়র্সের হয়ে জয়সূচক গোলটি করলেন কৌস্তভ। আর সেইসঙ্গে বেঙ্গল সুপার লিগ ইতিহাসে প্রথম ট্রফিজয়ী দল হিসেবে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স নিজেদের নাম লিখিয়ে ফেলল।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us