/indian-express-bangla/media/media_files/2026/01/30/bengal-cricket-team-2026-01-30-18-34-00.jpg)
বাংলার হয়ে একাই ৫ উইকেট শিকার করলেন শাহবাজ আহমেদ
Bengal Cricket Team: চলতি রনজি ট্রফিতে (Ranji Trophy 2025-26) হরিয়ানার বিরুদ্ধে দাপুটে পারফরম্য়ান্স করছে বাংলা ক্রিকেট দল। শুক্রবার (৩০ জানুয়ারি) ম্যাচের দ্বিতীয় দিনই বাংলা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছে। ম্য়াচের প্রথম ইনিংসে বাংলা ১৯৩ রানে অলআউট হয়ে যায়। এরপর শুরু হয় বাংলার বোলারদের আগুন পারফরম্য়ান্স। আকাশ দীপ (Akash Deep) এবং শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) দুজনেই পাঁচটি করে উইকেট শিকার করেছেন। যদিও মুকেশ কুমার কোনও উইকেট শিকার করতে পারেননি। জবাবে হরিয়ানা মাত্র ১০০ রানেই 'বান্ডিল' হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বাংলা এখনও পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান করেছে। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে বাংলা এখনও পর্যন্ত ২৪৮ রানে এগিয়ে রয়েছে। অর্থাৎ, আরও একটা ম্য়াচে বঙ্গ ক্রিকেটাররা যে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, তা বলা যেতেই পারে।
আরও পড়ুন:
Bengal Cricket Team: মাত্র ৯.৩ ওভারেই শেষ ম্য়াচ, বিজয় হাজারেতে আগুন পারফরম্য়ান্স বাংলার
প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি সুদীপের
এবার ম্য়াচের কথায় আসা যাক। প্রথম দিন খেলার শেষে বাংলা ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছিল। তবে দ্বিতীয় দিন তারা ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেনি। ২৫ রানের মধ্যেই তারা বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে। প্রথম ইনিংসে বাংলার হয়ে সর্বাধিক ৮৬ রান করেন সুদীপ চট্টোপাধ্যায় (Sudip Chatterjee)।
আরও পড়ুন:
Sudip Chatterjee Double Century: রনজিতে আগুন ব্যাটিং সুদীপের, হাঁকালেন ধামাকাদার ডাবল সেঞ্চুরি
গত ম্য়াচে সার্ভিসেসের বিরুদ্ধে ২০৯ রানের একটি ধামাকাদার ইনিংস উপহার দিয়েছিলেন সুদীপ। এই ম্য়াচেও সেই রেশ যেন কিছুটা হলেও অব্যাহত রাখলেন। এছাড়া বাংলা ক্রিকেট দলের অধিনায়ক ২৬ রান করেন। দলের বাকি ব্যাটারদের মধ্যে আর কেউ ২০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারেননি। অন্যদিকে, হরিয়ানার বোলারদের মধ্যে অমিত রানা চারটে উইকেট শিকার করেন। এর পাশাপাশি তন্ময় বালোদা তিনটে, আমন কুমার দুটো এবং অংশুল কম্বোজ একটি উইকেট শিকার করেন।
আরও পড়ুন:
Bengal Cricket Team: ধাক্কা খেল 'বেলাইন' রেল, 'শাহ'বাজিতে দাপুটে জয় বাংলার
মাত্র ১০০ রানেই 'বান্ডিল' হরিয়ানা
এরপর শুরু হয় হরিয়ানার ব্যাটিং। আর শুরু হতে না হতেই তা শেষ হয়ে গেল। দলের তিনজন ব্যাটার তো রানের খাতাই খুলতে পারলেন না। সর্বাধিক ২৯ রান করেন হরিয়ানার ওপেনার যুবরাজ সিং। এছাড়া ২৩ রান করলেন হিমাংশু রানা। বাংলার পেসারদের দাপটে হরিয়ানার মোট ৮ ব্যাটার দুই অঙ্কের রান পর্যন্ত স্পর্শ করতে পারলেন না।
আরও পড়ুন:
দ্বিতীয় ইনিংসে জোড়া হাফসেঞ্চুরি
এরপর ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমেছে বাংলা। দ্বিতীয় ইনিংসে সুদীপ চট্টোপাধ্যায় অবশ্য মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে জ্বলে উঠলেন আরও একজন সুদীপ। ইনি সুদীপ ঘরামি। ৭৪ বলে ৬১ রান করলেন সুদীপ। একই রান করেন বাংলার অধিনায়ক তথা ওপেনার অভিমন্যু ঈশ্বরণ। হরিয়ানার হয়ে দ্বিতীয় ইনিংসেও নজরকাড়া বল করলেন অমিত রানা। তিনি জোড়া উইকেট শিকার করেছেন। উল্লেখ্য, ৬ ম্য়াচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সি'র শীর্ষস্থানে রয়েছে বাংলা। আর ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা। রোহতাকে আয়োজিত এই ম্য়াচে জয়লাভ করে বাংলা ক্রিকেট দল পয়েন্টের ব্যবধান বাড়াতে পারে কি না, আপাতত সেটাই দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us