BJP Trolls Haris Rauf: রউফের ৬-০ ইশারা, 'ব্রাহ্মোস' জবাব BJP-র! দেখে নিন ভিডিও

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল পাকিস্তানি বোলারদের কার্যত দুরমুশ করেছেন।

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল পাকিস্তানি বোলারদের কার্যত দুরমুশ করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Haaris Rauf BJP Trolling

হ্যারিস রউফকে যোগ্য জবাব দিল বিজেপি

India vs Pakistan: ২০২৫ এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে টিম ইন্ডিয়া ৬ উইকেটে জয়লাভ করেছে। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল পাকিস্তানি বোলারদের কার্যত দুরমুশ করেছেন। ভারতীয় ব্যাটারদের এহেন দাপট দেখে পাকিস্তানের মিডিয়াম পেসার হ্যারিস (Haris Rauf) রউফ কার্যত তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন। মাঠের মধ্যেই তিনি এমন ইশারা করেছেন, যা দেখে গোটা ক্রিকেট বিশ্ব ইতিমধ্যে ছিছিক্কার শুরু করেছে। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও ব্যাপারটা নিয়ে যথেষ্ট হাসাহাসি হচ্ছে।

Advertisment

Shahid Afridi vs Irfan Pathan: 'আমার নামেই তো ওর পেট চলে', আফ্রিদিকে 'অওকাত' চেনালেন ইরফান

ভিডিও শেয়ার করল BJP, দিল 'ব্রাহ্মোস' জবাব

বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় হ্যারিস রউফ আঙুল দিয়ে ৬-০ ইশারা করেন। এরপর ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাঁকে বিরাট কোহলির কথা একবার মনে করিয়ে দেন। এরপর তিনি হাত দিয়ে আরও একটি ইশারা করেন। আর এই ব্যাপারটা নিয়ে BJP গোটা পাকিস্তানকে নিয়েই খিল্লি করে দিয়েছে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছে বিজেপি। সেখানে লিখেছে, হ্যারিস রউফ সেটাই দেখিয়েছে, যেটা ও নিজে দেখেছে। এই ভিডিওয় অপারেশন সিন্দুরের একটি ক্লিপিং দেখানো হয়েছে। পাকিস্তানের উপর ভারতীয় সেনাবাহিনী যে বিধ্বংসী জবাব দিয়েছিল, সেই ক্লিপিংস শেয়ার করা হয়েছে।

India vs Pakistan Records: একটা-দুটো নয়, ভারত-পাকিস্তান ম্য়াচে ১০ 'ধুন্ধুমার' রেকর্ড! দেখে নিন এখনই

দেখে নিন ভিডিও:

পাকিস্তানের লজ্জাজনক পরাজয়

১৭২ রানের টার্গেট তাড়া করতে নামে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে অভিষেক শর্মা (৭৪ রান, ৩৯ বল, ৬ চার, ৫ ছয়) এবং শুভমান গিল (৪৭ রান, ২৮ বল, ৮ চার) প্রথম উইকেটে ১০৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। আর এই যুগলবন্দির দৌলতেই ভারত ৭ বল বাকি থাকতে ১৭৪ রান করে ফেলে। গ্রুপ পর্বের মতো এবারও ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানিদের সঙ্গে হাত মেলায়নি।

India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের

ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করলেন অ্যান্ডি পাইক্রফট

অভিষেক এবং গিল মাত্র ৯ ওভারেই ভারতের স্কোর ১০০ করে দেন। মিডিয়াম পেসার ফাহিম আশরফ গিলকে ক্লিন বোল্ড করে এই পার্টনারশিপ ভাঙেন। হ্যারিস রউফের বলে সূর্যকুমার যাদব থার্ড ম্য়াচে আবরারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এটা ভারতের কাছে দ্বিতীয় ধাক্কা ছিল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক এই ম্য়াচে রানের খাতা খুলতে পারেননি। জিম্বাবোয়ের অ্যান্ডি পাইক্রফট এই ম্য়াচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। টসের সময় তিনি উপস্থিত ছিলেন। দুই দলের অধিনায়কই নিজেদের প্রথম একাদশ তালিকা তাঁর হাতে তুলে দেন।

bjp Haris Rauf India vs Pakistan