/indian-express-bangla/media/media_files/2025/12/26/boxing-day-test-history-2025-12-26-13-32-05.jpg)
জেনে নিন, বক্সিং ডে টেস্ট ম্য়াচের ইতিহাস
Boxing Day Test: প্রতি বছর অস্ট্রেলিয়ায় (Australia vs England) ২৬ ডিসেম্বর যে টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়, সেটাকে বলা হয় বক্সিং-ডে টেস্ট ম্য়াচ। ক্রিসমাসের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসকে সমৃদ্ধ করেছে। কেন এই টেস্ট ম্য়াচকে 'বক্সিং ডে টেস্ট' বলা হয়, তার পিছনে রয়েছে একটি সুন্দর গল্প।
আসলে, বড়দিন চলাকালীন অস্ট্রেলিয়ার লোকজন লম্বা ছুটি কাটান। খ্রীষ্টান ধর্মাবলম্বীরা সকলেই একে অপরকে কিছু না কিছু উপহার দিয়ে থাকেন। এই অনুষ্ঠানের পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর এই টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়। এই ম্য়াচই বক্সিং-ডে টেস্ট নামে প্রসিদ্ধ।
AUS vs ENG: শূন্যের কী অপার মহিমা! অ্যাসেজের প্রথম টেস্টেই 'বিরল' রেকর্ড
১৮৯২ সালে প্রথমবার খেলা হয় এই বক্সিং-ডে টেস্ট
সালটা ছিল ১৮৯২। অস্ট্রেলিয়া ক্রিকেটে চলছিল ঘরোয়া মরশুম। সেই বছর ক্রিসমাসের পরদিন একটি ক্রিকেট ম্য়াচের আয়োজন করা হয়েছিল। আর ঠিক সেই সময়ই 'বক্সিং-ডে টেস্ট' শব্দটি ক্রিকেট অভিধানে জায়গা করে নেয়।
AUS vs ENG: শিশিরের জন্যই হেরে গেলাম! অস্ট্রেলিয়ার রেকর্ড জয়ের পর মুখ খুললেন বাটলার-ডাকেট
পাশাপাশি যদি আন্তর্জাতিক ক্রিকেটের কথা বলতে হয়, তাহলে ১৯৫০ সালে প্রথমবার বক্সিং ডে টেস্ট ম্য়াচের আয়োজন করা হয়েছিল। এই ম্য়াচটি অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হয়। তবে ১৯৭৪-৭৫ মরশুম থেকে অ্যাসেজ সিরিজের একটি করে ম্য়াচ এই ২৬ ডিসেম্বর আয়োজন করা হয়ে থাকে। এই ম্য়াচটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আয়োজন করা হয়। সেই চিরাচরিত ঐতিহ্য আজও প্রবহমান।
Jofra Archer Bowling: বল না আগুনের গোলা? আর্চারের সামনে 'চিৎপটাং' তারকা অজ়ি ব্যাটার
কিন্তু, প্রতি বছর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই (Melbourne Cricket Ground) কেন আয়োজন করা হয় বক্সিং-ডে টেস্ট ম্য়াচ? এর পিছনেও রয়েছে একটি বিশেষ কারণ। আসলে, অস্ট্রেলিয়ার অন্য ক্রিকেট স্টেডিয়ামগুলোর তুলনায় মেলবোর্নে দর্শকাসন সংখ্যা অনেকটা বেশি। এই মাঠে প্রায় ১ লাখ দর্শক একসঙ্গে এই ম্য়াচটি উপভোগ করতে পারেন। সেকারণে প্রতি বছর এই মাঠেই বক্সিং-ডে টেস্ট খেলা হয়ে থাকে।
২০২৫ বক্সিং-ডে টেস্টে বোলারদের রাজত্ব
চলতি বছর বক্সিং-ডে টেস্ট ম্য়াচের প্রথম দিন বোলারদের রাজত্ব দেখতে পাওয়া গেল। টস হারার পর প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু, মাত্র ১৫২ রানে গুটিয়ে যায় গোটা দল। ব্রিটিশ বোলারদের মধ্যে জস টাং একাই ৫ উইকেট শিকার করলেন। পাশাপাশি ২ উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসনও।
Ben Stokes: জিতেই ভারতের কাটা ঘায়ে নুন দিলেন স্টোকস, লজ্জার শেষ থাকল না টিম ইন্ডিয়ার
তবে ক্যাঙারু ব্রিগেডের থেকেও বেশি ব্যাটিং দৈন্যদশা দেখা গেল ইংল্যান্ড শিবিরে। প্রথম ইনিংসে তারা ১১০ রানে অলআউট হয়ে যায়। মাইকেল নেসার চারটে এবং স্কট বোল্যান্ড তিনটে উইকেট শিকার করেন। অর্থাৎ, ম্য়াচের প্রথম দিনই ২০ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাট করতে নেমেও পড়েছে অস্ট্রেলিয়া। দিনের শেষে তারা ৪৬ রানে এগিয়ে রয়েছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us