Bula Chowdhury On Mamata Banerjee: 'দয়া করে সম্মান কেড়ে নেবেন না...', মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'বিস্ফোরক' বুলা চৌধুরী

Mamata Banerjee Controversy: ক্রিকেটার রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার (৮ নভেম্বর) ইডেন গার্ডেন্সে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বাংলার প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

Mamata Banerjee Controversy: ক্রিকেটার রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে শনিবার (৮ নভেম্বর) ইডেন গার্ডেন্সে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বাংলার প্রখ্যাত সাঁতারু বুলা চৌধুরীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

author-image
Koushik Biswas
New Update
Bula Choudhury and Mamata Banerjee

মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুলা চৌধুরী

Bula Chowdhury: সম্প্রতি ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে টিম ইন্ডিয়া। এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রিচা ঘোষ। গত শনিবার (৮ নভেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে রিচাকে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। রিচার প্রশংসা করতে গিয়ে মমতার মুখে শুনতে পাওয়া যায় বাংলার বিখ্যাত সাঁতারু বুলা চৌধুরীর নামও। 

Advertisment

বিতর্কিত মন্তব্য মমতার

এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বুলা চৌধুরিকে নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী জানান, বুলা নাকি তাঁর কাছে অর্জুন পুরস্কারের জন্য অনুরোধ করেছিলেন। আর সেইসময় নাকি তিনি বাংলার এই প্রখ্যাত সাঁতারুকে প্রেম করতে বারণ করেছিলেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। এমনকী, এহেন মন্তব্যের পর বুলা চৌধুরীর নিজেরও লজ্জায় মাথা কাটা যাচ্ছে।

Mamata Banerjee Cricket Story: শুধু রাজনীতি নয়, ক্রিকেট ময়দানেও 'সেরা' মমতা! ফাঁস হল গোপন কথা

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দুরভাষ মারফৎ বুলা চৌধুরী বললেন, 'কী যে বলব, আমার ভাষা নেই। মুখ্যমন্ত্রী হয়ত আমাকে অতিরিক্ত স্নেহ করেন। এত বছর বাদে যে আমার কথা ওঁর মনে পড়ল এটাই তো অনেক বড় ব্যাপার। বিগত কয়েক বছর ধরে ওঁর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। আজ অত বড় মঞ্চে যে আমাকে স্মরণ করেছেন, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার।'

Richa Ghosh-Mamata Banerjee: ইডেনের সম্বর্ধনা মঞ্চে আলোচনায় মিমি, রিচা-মুখ্যমন্ত্রীর সামনেই কী কাণ্ড করলেন অভিনেত্রী?

অর্জুন পুরস্কার নিয়ে মুখ খুললেন বুলা

এরপর অর্জুন পুরস্কার প্রসঙ্গে মুখ খুললেন তিনি। বললেন, 'কমনওয়েলথ গেমসে আজ পর্যন্ত কোনও ভারতীয় সাঁতারু পদক জয় করতে পারেনি। আমি নিজেও পারিনি। আমি সাফ গেমস থেকে ৬ সোনার পদক নিয়ে এসেছিলাম। সাফ গেমসে ১৯৯১ এবং ১৯৯৪ সাল মিলিয়ে আমার কাছে মোট ১০ সোনার পদক রয়েছে। আমার হিন্দমোটরের বাড়িতে কয়েকদিন আগে চুরি হয়েছিল। সেইসময় আমার সবক'টা পদক চুরি হয়ে গিয়েছিল। কয়েকদিন বাদেই অবশ্য পুলিশ উদ্ধার করেছিল। এই ঘটনার পর আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু, শেষপর্যন্ত সেটা আর হয়নি। কোনওদিন পাশে আছি বলে আশ্বাসটুকু দেননি। এমনকী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী পর্যন্ত ফোন করেননি। এমন একটা পরিস্থিতিতে ২ দিন আগে উনি যে কথাটা বললেন, সেটা আমাকে সত্যিই অবাক করে দিয়েছে। এমন ভুলভাল মন্তব্য যে উনি কেন করলেন, সেটাই আমার বোধগম্য হচ্ছে না।'  

Mamata Banerjee Praises Sourav Ganguly: 'বাংলাকে অনেক কিছু দিয়েছে সৌরভ', ভূয়সী প্রশংসা মমতার মুখে

সঙ্গে তিনি আরও যোগ করলেন, 'একটা ক্রিকেটের সংবর্ধনা অনুষ্ঠানে আমার প্রেম নিয়ে যে কেন কথা উঠল, সেটাই তো বুঝতে পারছি না। এটাই কি আমার প্রাপ্তি ছিল? যে মেয়েটা সারাজীবন জল নিয়ে ভাবল, জেতা নিয়ে ভাবল, পদক নিয়ে ভাবল, তাকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন উনি? আমার গোটা জীবনটাই ত্যাগের জীবন। একটা সামান্য মধ্যবিত্ত পরিবার থেকে আমি উঠে এসেছি। ছোটবেলা থেকে আমি যেভাবে লড়াই করেছি, সেটা তো একটা আলাদা গল্প। বছরের পর বছর কীভাবে বাংলা তথা গোটা ভারতবর্ষের জন্য পদক জয় করেছি, সেটা নিয়ে তো কোনও কথা হল না! এরপর তো সমুদ্রের জয় তো আছেই।'

বুলার কথায়, 'আমি ইতিমধ্যে চারটে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। এরপর কি আমার যোগ্যতা নিয়ে উনি প্রশ্ন তুলছেন? যদি আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে খুবই অন্যায় করেছেন। একটা জাতীয় পুরস্কারকে উনি অপমান করলেন। জাতীয় পুরস্কার যদি চাইলেই পাওয়া যায়, তাহলে তো দেশের কোটি-কোটি অ্যাথলিট পুরস্কার পেয়ে যেতেন। আমি নিজেও একবার জাতীয় পুরস্কার প্রদানের কমিটিতে ছিলাম। এই পুরস্কারের জন্য একটা নির্দিষ্ট কমিটি রয়েছে। আমি নিজে অনেককে নির্বাচন করেছি। এবার উনি যখন একথা বলছেন, তাহলে তো অ্যাথলিটদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই। আর যে দিচ্ছে, তার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠবে।'

Mamata Banerjee On Sourav Ganguly: 'আজ ICC প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল?' সৌরভকে নিয়ে ''বিতর্কিত' মন্তব্য মমতার

শেষকালে তিনি বাংলার বিশ্বকাপজয়ী ক্রিকেটার রিচা ঘোষকে শুভেচ্ছা জানালেন। বুলা চৌধুরী বললেন, 'এই মেয়েটার জন্য আমি অত্যন্ত গর্বিত। বাংলার মহিলা অ্যাথলিটদের কাছে এটা একটা পরম প্রাপ্তি। প্রথমবার বিশ্বকাপ জয় করেছে। বাংলার আর কোনও অ্যাথলিট বিশ্বকাপ জয় করতে পারেনি। এমনকী, সৌরভও পারেনি। রিচা যে নিয়ে এসেছে, তাতে আমি আরও বেশি করে গর্ববোধ করছি। ও আগামীদিনে আরও ভাল পারফরম্য়ান্স করুক। আমার শুভেচ্ছা রইল।'

Mamata Banerjee Bula Chowdhury