Cameron Green KKR: কেন ক্যামেরন গ্রিনের জন্য এত টাকা খরচ করল কেকেআর? জেনে নিন আসল কারণ

Cameron Green KKR: আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখতে পাওয়া যাবে ক্যামেরন গ্রিনকে। ২৫.২০ কোটি টাকায় কেকেআর ব্রিগেড তাঁকে দলে নিয়েছে।

Cameron Green KKR: আগামী মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখতে পাওয়া যাবে ক্যামেরন গ্রিনকে। ২৫.২০ কোটি টাকায় কেকেআর ব্রিগেড তাঁকে দলে নিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Cameron Green KKR

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ক্যামেরন গ্রিন

Cameron Green: ইতিমধ্যে জমে উঠেছে ২০২৬ আইপিএল (IPL 2026 Auction) নিলাম। অনুষ্ঠানের প্রথম সেটে নাম উঠেছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ক্যামেরন গ্রিনের। ২৬ বছর বয়সি এই অজ়ি ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। শেষপর্যন্ত বাজিমাত করল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ২৫ কোটি ২০ লাখ টাকায় তিনি কেকেআর (KKR) ব্রিগেডে যোগ দিলেন।

Advertisment

IPL Auction 2026 Live Updates: চেয়েও পেল না KKR, 'ঘর-ওয়াপসি' হল না ভেঙ্কটেশের

চলল চরম দড়ি টানাটানি

ক্যামেরন গ্রিনকে নিয়ে প্রাথমিকভাবে যথেষ্ট দড়ি টানাটানি চলল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্যে। এরপর রাজস্থান লড়াই থেকে বেরিয়ে যায়। এন্ট্রি নেয় চেন্নাই সুপার কিংস। কেকেআর এবং সিএসকে-র মধ্যে লড়াই শুরু হল। দেখতে না দেখতেই ১৫ কোটির চৌকাঠ টপকে গেল। ২৫ কোটি ২০ লাখ টাকায় তিনি কলকাতা নাইট রাইডার্সে এলেন। বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। প্রসঙ্গত, আইপিএল নিলাম ইতিহাসে এত বেশি টাকা দিয়ে ইতিপূর্বে কোনও ক্রিকেটারকে কখনও দলে নেওয়া হয়নি।

IPL 2026 Auction, Money Purse: কিছুক্ষণের মধ্যে শুরু নিলামের লড়াই, কোন দলের হাতে রয়েছে কত টাকা?

কেন এত টাকা খরচ করল কেকেআর?

১৯৯৯ সালে পারথে জন্মগ্রহণ করেন ক্যামেরন গ্রিন। ২৬ বছর বয়সি এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার আপাতত দুর্দান্ত ফর্মে রয়েছেন। ক্যামেরন গ্রিন ডান হাতে ব্যাট করার পাশাপাশি ডান হাতেই মিডিয়াম পেস বোলিংও করেন। সেকারণে রাসেলের পরিবর্ত হিসেবে গ্রিন এই দলের প্রথম একাদশে ফিট হয়ে যাবেন।

IPL 2026 Auction News: জীবনে কোনওদিন IPL খেলেননি এই ৫ ক্রিকেটার! রয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররাও

এবার ক্যামেরন গ্রিনের আইপিএল ক্রিকেট কেরিয়ার নিয়ে আলোচনা করা যাক। ২০২৩ সালে প্রথমবার আইপিএল টুর্নামেন্ট খেলতে এসেছিলেন ক্যামেরন গ্রিন। তারপর থেকে দলের সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। আইপিএল টুর্নামেন্টে তাঁর রেকর্ড এককথায় অসাধারণ। এই টুর্নামেন্টে তাঁর ব্যক্তিগত সর্বাধিক স্কোর ১০০ রান। 

IPL 2026 Auction Live Streaming Info: কোথায়-কখন দেখবেন আইপিএল নিলামের লাইভ স্ট্রিমিং? না জানলে হাত কামড়াবেন

গত ২ মরশুম মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজরকাড়া পারফরম্য়ান্স করেছেন ক্যামেরন গ্রিন। মোট ২৯ ম্য়াচ খেলেছেন তিনি। ৪১.৫৯ ব্যাটিং গড়ে হাঁকিয়েছেন মোট ৭০৭ রান। ডেবিউ মরশুমেই তাঁর ব্যাট থেকে অপরাজিত শতরান বেরিয়ে এসেছিল। এছাড়া রয়েছে জোড়া হাফসেঞ্চুরিও।

KKR Kolkata Knight Riders IPL 2026 Auction Cameron Green