Canada vs New Zealand Highlights: জলে গেল যুবরাজের সেঞ্চুরি, বিশ্বকাপের সুপার এইটে নিউজিল্যান্ড

Canada vs New Zealand Highlights: রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসের সামান্য চাপেই নিউজিল্যান্ডের সামনে খুলে গেল ২০২৬ টি-২০ বিশ্বকাপে সুপার এইটের দরজা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচ খেলতে নেমেছিল কিউয়ি ক্রিকেট দল।

Canada vs New Zealand Highlights: রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপসের সামান্য চাপেই নিউজিল্যান্ডের সামনে খুলে গেল ২০২৬ টি-২০ বিশ্বকাপে সুপার এইটের দরজা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচ খেলতে নেমেছিল কিউয়ি ক্রিকেট দল।

author-image
Koushik Biswas
New Update
Canada vs New Zealand

কানাডার বিরুদ্ধে ৮ উইকেটে জয় নিউজিল্যান্ডের

ICC T20I World Cup 2026: রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) এবং গ্লেন ফিলিপসের সামান্য চাপেই নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) সামনে খুলে গেল ২০২৬ টি-২০ বিশ্বকাপে সুপার এইটের দরজা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) কানাডার বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্য়াচ খেলতে নেমেছিল কিউয়ি ক্রিকেট দল। এই ম্য়াচে তারা শেষপর্যন্ত ৮ উইকেটে জয়লাভ করেছে। ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ২৯ বল বাকি থাকতেই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলে। 

Advertisment

আরও পড়ুন:

Sports News Live Updates: কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড, ঝড় তুললেন রাচিন রবীন্দ্র

রাচিন রবীন্দ্র যেভাবে ব্যাট হাতে কামব্যাক করেছেন, তা দেখে নিউজিল্যান্ড ক্রিকেট দল অবশ্যই খুব খুশি হবে। অনেকদিন ধরেই রবীন্দ্রর ব্যাটে সেভাবে রান দেখতে পাওয়া যাচ্ছিল না। নিউজিল্যান্ড এই ম্য়াচে জয়লাভ করলেও, কানাডার লড়াই কিন্তু একেবারে অস্বীকার করা যাবে না। ফিল্ডিং করার সময় এই দলটা যথেষ্ট নজর কেড়েছে। যদিও জোড়া ইনিংসে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা বেশ কয়েকটি ভুল করেছে।

Advertisment

আরও পড়ুন:

IND vs NZ 5th T20I Highlights: জয় দিয়েই 'খতম' টি-২০ সিরিজ, এবার আত্মবিশ্বাসী ভারত নামবে বিশ্বকাপে

যুবরাজের দুর্দান্ত শতরান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল কানাডা ক্রিকেট দল। কানাডার হয়ে বিধ্বংসী ব্যাটিং পারফরম্য়ান্স করলেন যুবরাজ সামরা। মাত্র ৬৫ বলে ১১০ রানের একটি ধামাকাদার শতরান হাঁকালেন তিনি। ইতিমধ্যে তিনি ১১ চার এবং ৬ ছক্কা হাঁকিয়েছেন। অধিনায়ক দিলপ্রীত বাজওয়া ৩৯ বলে করলেন ৩৬ রান। ২০ ওভারে কানাডা ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করেছিল। একটা কথা অবশ্যই স্বীকার করা দরকার, আজ হয়ত কানাডা হেরে গিয়েছে। চলতি টি-২০ বিশ্বকাপ থেকে হয়ত তাদের বিদায়ও নিতে হবে। কিন্তু, এই ম্য়াচে যুবরাজ যে অসাধারণ ব্যাটিং পারফরম্য়ান্স করেছে, সেকথা আলাদা করে স্বীকার করতেই হবে। যুবরাজ চলতি বিশ্বকাপে একজন সেঞ্চুরিয়ন ব্যাটার। এই কৃতিত্ব তাঁর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। 

আরও পড়ুন:

Rachin Ravindra family supports India: আমার ফ্যামিলি ভারতকেই সমর্থন করে! টেস্ট সিরিজের মধ্যেই বিস্ফোরক খোলসা কিউই তারকার

যাইহোক, নিউজিল্যান্ডের শুরুটাও অবশ্য় খুব একটা ভাল হয়নি। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফিরে যান দলের ওপেনার টিম সেইফার্ট। তবে অপর ওপেনার ফিন অ্যালেন সেই ব্যর্থতার অভাব অবশ্য পুষিয়ে দিলেন। মাত্র ৮ বলে ২১ রান করলেন তিনি। শেষপর্যন্ত রাচিন রবীন্দ্র এবং গ্লেন ফিলিপস ম্য়াচটা শেষ করেন। ৩৯ বলে ৫৯ রান করলেন রবীন্দ্র। ৪ চার এবং ৩ ছক্কা হাঁকিয়েছেন তিনি। এছাড়া ৩৬ বলে ৭৬ রান করলেন ফিলিপস। তিনি ৪ চার এবং ৬ ছক্কা হাঁকিয়েছেন।

Rachin Ravindra New Zealand Cricket Team ICC T20I World Cup 2026