Carlos Alcaraz: অস্ট্রেলিয়া ওপেনে রাজত্ব আলকারাজ়ের, জোকোভিচকে হারিয়ে গড়লেন ইতিহাস

Carlos Alcaraz: ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করলেন কার্লোস আলকারাজ়। ফাইনাল ম্য়াচে তিনি সার্বিয়ার কিংবদন্তী টেনিস তারকা নোভাক জোকোভিচের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।

Carlos Alcaraz: ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জয় করলেন কার্লোস আলকারাজ়। ফাইনাল ম্য়াচে তিনি সার্বিয়ার কিংবদন্তী টেনিস তারকা নোভাক জোকোভিচের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Carlos Alcaraz (2)

অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর কার্লোস আলকারাজের উচ্ছ্বাস

ইতিহাস গড়লেন কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open 2026) ফাইনালে তিনি নোভাক জোকোভিচকে (Novak Djokovic) ৪ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাস্ত করলেন। টেনিস ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি কেরিয়ার স্ল্যাম জয় করলেন। প্রসঙ্গত, নবম টেনিস তারকা হিসেবে এই স্প্যানিশ খেলোয়াড় কেরিয়ার স্ল্যাম পূরণ করলেন। আর সেটাও সর্বকনিষ্ঠ হিসেবে। রড লেভার অ্যারেনায় নোভাক জোকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারিয়ে এই মাইলফলক স্পর্শ করলেন আলকারাজ়।

Advertisment

আরও পড়ুন:

Elena Rybakina Wins Australian Open 2026: টেনিস কোর্টের নয়া 'সম্রাজ্ঞী', অস্ট্রেলিয়ান ওপেনে রাজত্ব কাজ়াক সুন্দরীর

'কেরিয়ার স্ল্যাম' বিষয়টা আসলে কী?

কোনও টেনিস খেলোয়াড় যখন কেরিয়ারের ৪ মেজর গ্র্যান্ড স্লামই (অস্ট্রেলিয়ান ওপেন, যুক্তরাষ্ট্র ওপেন, ফরাসি ওপেন এবং উইম্বলডন) জয় করেন, তখন সেটাকে কেরিয়ার স্ল্যাম বলা হয়ে থাকে। কোন-কোন মহান টেনিস তারকা এই কেরিয়ার গ্র্যান্ড স্লাম জয় করেছেন, সেই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।

আরও পড়ুন:

Novak Djokovic News: জোকোভিচের মাথায় 'ঈশ্বরের হাত'! চমকে দিলেন অস্ট্রেলিয়ান ওপেনে

এই টেনিস তারকারা পূরণ করেছেন কেরিয়ার স্লাম

  • কার্লোস আলকারাজ (স্পেন), ২০২৬ অস্ট্রেলিয়ান ওপেনে
  • নোভাক জোকোভিচ (সার্বিয়া), ২০১৬ ফরাসি ওপেনে
  • রাফায়েল নাদাল (স্পেন), ২০১০ ইউএস ওপেনে
  • রজার ফেডেরার (সুইজারল্যান্ড), ২০০৯ ফরাসি ওপেনে
  • আন্দ্রে আগাসি (মার্কিন যুক্তরাষ্ট্র), ১৯৯৯ ফরাসি ওপেনে
  • রয় এমারসন (অস্ট্রেলিয়া), ১৯৬৪ উইম্বলডনে
  • রড লেভার (অস্ট্রেলিয়া), ১৯৬২ ইউএস ওপেনে
  • ডন বাজ (মার্কিন যুক্তরাষ্ট্র), ১৯৩৮ ফরাসি চ্যাম্পিয়নশিপে
  • ফ্রেড পেরি (ব্রিটেন), ১৯৩৫ ফরাসি চ্যাম্পিয়নশিপে সমাপ্ত

আরও পড়ুন:

Novak Djokovic Loss: সেমিফাইনালে চুরমার 'জোকার'-এর স্বপ্ন, ফাইনালে ধামাকাদার এন্ট্রি কার্লোস আলকারেজের

আলকারাজ ঝড়ে উড়ে গেলেন জোকোভিচ

ফাইনাল ম্য়াচে শুরুটা বেশ ভালই করেছিলেন নোভাক জোকোভিচ। সার্ভ এবং ডেপথে তিনি যথেষ্ট দাপট বজায় রেখেছিলেন। প্রথম সেটটাও তিনি ৬-২ ব্যবধানে জয়লাভ করে। প্রথম সার্ভে আলকারাজ়ের সমস্যা হচ্ছিল। তবে দ্বিতীয় সেটে এই স্প্যানিশ টেনিস তারকা দুর্দান্ত কামব্যাক করলেন। তিনি নিজের পারফরম্য়ান্সে আরও ইন্টেনসিটি বাড়ালেন। দুর্দান্ত সার্ভ করলেন। ফোরহ্যান্ড এবং ড্রপ শট ব্যবহার করে তিনি এই ম্য়াচে সমতা ফিরিয়ে আনেন। এরপর তৃতীয় সেটটাও একেবারে তাঁরই নিয়ন্ত্রণে ছিল। ক্লান্তির কারণে কিছুটা বিশ্রামও নিয়েছিলেন জোকোভিচ। এই সেটে আলকারাজ় ৬-৩ ব্যবধানে জয়লাভ করলেন। তবে চতুর্থ সেটে কিছুটা হলেও বেড়েছিল টেনশন। আলকারাজ় মাথা ঠাণ্ডা রাখেন। ৫-৫ ব্যবধানে ব্রেক নেন। অবশেষে ৭-৫ ব্যবধানে সেট জিতে নিলেন। আর সেইসঙ্গে ঐতিহাসিক কেরিয়ার স্লাম পূরণ করলেন। মেলবোর্নে এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ (২২ বছর) চ্যাম্পিয়ন হিসেবে আলকারাজ় নিজের নাম লিখিয়ে ফেললেন।

Carlos Alcaraz Australian Open 2026 Novak Djokovic