Cheteshwar Pujara: কাছের মানুষকে হারালেন ভারতের তারকা ক্রিকেটার, ভেঙে পড়ল শোকের পাহাড়

Cheteshwar Pujara: টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে ভেঙে পড়েছে শোকের পাহাড়। জানা গিয়েছে, পূজারার শ্যালক জীত রসিকভাই পাভরি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

Cheteshwar Pujara: টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে ভেঙে পড়েছে শোকের পাহাড়। জানা গিয়েছে, পূজারার শ্যালক জীত রসিকভাই পাভরি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Cheteshwar Pujara and Virat Kohli

চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি

Cheteshwar Pujara: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) প্রাক্তন তারকা ক্রিকেটার চেতেশ্বর পূজারার পরিবারে ভেঙে পড়েছে শোকের পাহাড়। জানা গিয়েছে, পূজারার শ্যালক জীত রসিকভাই পাভরি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনার কারণে রাজকোটের পাভরি পরিবারে আপাতত কান্নার রোল উঠতে শুরু করেছে। সূত্রের খবর, মৃত জীত পাভরির প্রাক্তন বাগদত্তা ২০২৪ সালের ২৬ নভেম্বর ধর্ষণের অভিযোগ এনেছিলেন। মালব্য নগর থানায় অভিযোগও দায়ের করা হয়।

Advertisment

Cheteshwar Pujara: 'কোনও অজুহাতই চলবে না...', ভারত হারতেই 'বিস্ফোরক' পূজারা

জীত পাভরির প্রাক্তন বাগদত্তা ধর্ষণের অভিযোগ করেছিলেন। বলা হয়েছিল, পূজারার শ্যালক নাকি ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বলপূর্বক শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। বাগদানের পর এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর নাকি এনগেজমেন্ট ভেঙে দেওয়া হয়।

Advertisment

Narendra Modi Letter to Cheteshwar Pujara: পূজারাকে 'খোলা চিঠি' প্রধানমন্ত্রী মোদীর, জানালেন মনের কথা

রাজকোটের বাসিন্দা পাভরি পরিবার

চেতেশ্বর পূজারার শ্বশুরবাড়ি আসলে জাম যোধপুরে। কিন্তু, গত ২০ বছর ধরে এই পরিবারের লোকজন রাজকোটে বসবাস করছেন। প্রসঙ্গত, পূজারার শ্বশুরবাড়িতে কটন জিনিং ফ্যাক্টরির ব্যবসা রয়েছে। এদিকে আবার পূজারার পরিবারে তাঁর স্ত্রী পূজা ছাড়াও এক ভাই এবং এক বোন রয়েছে। 

Cheteshwar Pujara on Shubman Gill: অবসর নিতে না নিতেই 'বিস্ফোরক' পূজারা, শুভমানকে নিয়ে করলেন বড় মন্তব্য!

পূজারাকে বিয়ে করেছিলেন পূজা পাভরি

গুজরাটের গোন্ডল শহরে জন্মগ্রহণ করেন পূজা পাভরি। অহমেদাবাদে পড়াশোনা করেন তিনি মুম্বই থেকে মাস্টার্স ডিগ্রি পূরণ করেন তিনি। এরপর একটি বহুজাতিক সংস্থায় এক বছর চাকরি করেন। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে তাঁর বিয়ে হয়।

Indian Cricket Team Cheteshwar Pujara