/indian-express-bangla/media/media_files/2025/11/17/cheteshwar-pujara-2025-11-17-19-33-34.jpg)
ভারতীয় ক্রিকেট দলকে তুলোধনা করলেন চেতেশ্বর পূজারা
Cheteshwar Pujara: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ২ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে কলকাতায় এই সিরিজের সূচনা হয়েছে। প্রথম টেস্টের ২ দিন ভারতের দাপট ছিল অব্যাহত। কিন্তু, তৃতীয় দিন টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) ব্যাটিং ডিপার্টমেন্ট একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ১২৪ রানের টার্গেটও তাড়া করতে পারেনি টিম ইন্ডিয়া। মাত্র ৯৩ রানে তারা অলআউট হয়ে যায়। এই ম্য়াচে টিম ইন্ডিয়াকে ৩০ রানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেইসঙ্গে ভারতের মাটিতে ১৫ বছর পর তারা কোনও টেস্ট ম্য়াচ জয়ের কৃতিত্ব অর্জন করে।
টিম ইন্ডিয়ার এই পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা রীতিমতো হতাশ। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার চেতেশ্বর পূজারাও এই পরাজয় কার্যত হজম করতে পারেনি। ভারতীয় ব্য়াটারদের তিনি কার্যত ধুয়ে দেন। এই ব্যাপারে কোনও সন্দেহ থাকতে পারে না, বর্তমানে টিম ইন্ডিয়া একটা বড়সড় পরিবর্তনের মধ্যে দিয়ে এগোচ্ছে। যদিও চেতেশ্বর পূজারা মনে করেন, দেশের মাটিতে পরাজয়ের পর কোনও অজুহাত থাকতে পারে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচে পরাজয়ের পরই পূজারা অসমান বাউন্স এবং ঘূর্ণি উইকেটের সমালোচনা করেন। পাশাপাশি, ভারতীয় ব্যাটারদের দায়িত্ববোধ নিয়েও তিনি প্রশ্ন তোলেন। যদিও তিনি মনে করেন যে শুধুমাত্র ব্যাটাররা এই পরাজয়ের জন্য় দায়ী নয়।
IND vs SA Highlights Cricket Score, 1st Test: লজ্জার সাক্ষী ইডেন গার্ডেন্স, জেতা ম্য়াচ হেরে গেল ভারত
দলের মধ্যে কি কোনও সমস্যা রয়েছে?
কলকাতা টেস্টে ভারতীয় ক্রিকেট দল ৩০ রানে পরাজয়ের পর চেতেশ্বর পূজারা বললেন, উইকেটের চরিত্র বদলের জন্যই যে টিম ইন্ডিয়া হেরে গিয়েছে, এমন কথা মানতে তিনি একেবারেই নারাজ। সেইসঙ্গে তিনি আরও যোগ করলেন, যদি ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ায় উইকেটের চরিত্র বদলের জন্য টিম ইন্ডিয়া হেরে যায়, তাহলেও নাহয় মেনে নেওয়া যায়। কিন্তু, এই দলে যথেষ্ট প্রতিভা এবং দক্ষতা রয়েছে। এই সকল ক্রিকেটারদের প্রথম শ্রেণী রেকর্ডের দিকে তাকালেই সেটা বোঝা যায় - যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমান গিল। এই ম্য়াচে ওয়াশিংটন সুন্দর তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। প্রত্যেক ব্যাটারের রেকর্ডই যথেষ্ট ভাল। কিন্তু, তারপরও যদি কোনও দল ঘরের মাঠে হেরে যায়, তাহলে বুঝতে হবে যে দলের মধ্যেই কোনও সমস্যা রয়েছে।
Eden Test Record, IND vs SA: ইডেনে দ্বিতীয়বার দেখা গেল এমন দৃশ্য! নেপথ্যে বুমরাহের ঘাতক বোলিং
বদলের জন্য হার মেনে নেওয়া যায় না
পূজারার কথায়, যদি এই ম্য়াচটা কোনও ভাল উইকেটে খেলা হত, তাহলে ভারতের জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যেত। টেস্ট ক্রিকেটকে আপনি কীভাবে দেখবেন? কোন ধরনের উইকেটে আপনার জয়ের সম্ভাবনা বেশি থাকে? সত্যি কথা বলতে কী, এই ট্র্যাকে সম্ভাবনা অনেকটাই কমে যায়। কারণ সেক্ষেত্রে বিরোধী দল আপনার সমকক্ষ হয়ে যায়। ভারতীয় ক্রিকেট দলে যথেষ্ট প্রতিভা রয়েছে। এমনকী, ভারতীয় এ দলও দক্ষিণ আফ্রিকাকে হারানোর ক্ষমতা রাখে। সেকারণে যদি আপনি বলেন যে পরিবর্তনের কারণে টিম ইন্ডিয়া এই ম্য়াচে হেরে গিয়েছে, তাহলে সেটা একেবারেই মেনে নেওয়া যায় না।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us