Cricket Australia Financial Crisis: একটা ছোট্ট সিদ্ধান্তেই ক্ষতি কোটি-কোটি টাকা, জানুন বিস্তারিত

Cricket Australia Financial Crisis: প্রথম টেস্ট ম্য়াচটি মাত্র ২ দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তিন দিনের টিকিট বরবাদ হয়ে গিয়েছে।

Cricket Australia Financial Crisis: প্রথম টেস্ট ম্য়াচটি মাত্র ২ দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। তিন দিনের টিকিট বরবাদ হয়ে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Flower business ideas, Flower business in india, Flower business from home, Flower business plan, Flower business names, How to start a flower business, Flower business Ideas in India, Flower business franchise, ফুলের ব্যবসা, ব্যবসার আইডিয়া, ফুলের ব্যবসা কীভাবে শুরু করবেন, ফুলের ব্যবসা শুরু করতে গেলে প্রথমেই কী করবেন

ছবিটি প্রতীকী

Australia Cricket Team: অস্ট্রেলিয়া এবং ইংল্য়ান্ডের মধ্যে আয়োজিত অ্যাসেজ সিরিজের (Ashes Series 2025-26) প্রথম টেস্ট ম্য়াচটি মাত্র ২ দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছে। প্রথম দিন ১৯ উইকেটের পতন হয়েছিল। ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৭২ রান করে। সেখানে অস্ট্রেলিয়া মাত্র ১৩২ রানই করতে পেরেছিল। দ্বিতীয় দিন দুর্ধর্ষ বোলিংয়ের দৌলতে কামব্যাক করে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৬৪ রানে গুটিয়ে দেয়। শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ২০৫ রান। ট্রাভিস হেডের ঝোড়ো শতরান যাবতীয় হিসেব বদলে দেয়। মাত্র ২৯ ওভারের মধ্যেই ম্য়াচটা নিজেদের পকেটে পুরে ফেলে ক্যাঙারু ব্রিগেড।

Advertisment

Ashes 2025: বদলে গেল অ্যাসেজের ইতিহাস, ২ দিনে ম্যাচ পকেটে পুরল অস্ট্রেলিয়া

ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়া

প্রথম টেস্ট ম্য়াচটি মাত্র ২ দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তিন দিনের টিকিট বরবাদ হয়ে গিয়েছে। আশা করা হয়েছিল, তৃতীয় দিন ৫০ হাজারের বেশি দর্শক মাঠে আসবেন। আর সেকারণেই বোর্ডের ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ প্রায় ১৭.৩৬ কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে। এই লোকসান পারথ টেস্টে তৃতীয় এবং চতুর্থ দিন খেলা না হওয়ার কারণে টিকিট রেভিনিউ থেকে হয়েছে। ম্য়াচের প্রথম দিন ৫১,৫৩১ এবং দ্বিতীয় দিন ৪৯,৯৮৩ দর্শক স্টেডিয়ামে এসেছিলেন।

Advertisment

Ashes Series 2025: ৪৩ বছরে এই প্রথমবার, অ্যাসেজে সাংঘাতিক কাণ্ড ঘটালেন স্টোকস

এর পাশাপাশি লোকসানের মুখে পড়েছে ম্য়াচের সম্প্রচারকারী সংস্থাও। ক্রিকেট অস্ট্রেলিয়া বর্তমানে যথেষ্ট আর্থিক লোকসানের মধ্যে দিয়ে এগোচ্ছে। গত মাসেই বার্ষিক সাধারণ সভার আয়োজিন করা হয়েছিল। সেই বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা ১১.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬৫ কোটি টাকা লোকসান করেছে। এরমধ্যে গত বছর আয়োজিত বর্ডার-গাভাসকার ট্রফিও রয়েছে।

London Plane Crashes: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা! আগুনের গোলা, কালো ধোঁয়ার কুণ্ডলী, হাহাকার-আর্তনাদ!

সম্প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার এক উচ্চপদস্থ আধিকারিক এই আর্থিক লোকসানের ব্যাপারে মুখ খুলেছেন। তিনি জানান, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হওয়ার আগেই আশঙ্কা করা হয়েছিল যে এই ম্য়াচটা হয়ত তৃতীয় দিন পর্যন্ত গড়াবে না। এটা শুধুমাত্র অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডেরই আর্থিক ক্ষতি নয়। এরসঙ্গে আরও বেশ কয়েকটি সংস্থা জড়িয়ে রয়েছে। সেই তালিকায় রয়েছে সম্প্রচারকারী সংস্থাও। এরপর একে একে রয়েছে টিকিট বিক্রি, আমাদের পার্টনার এবং স্পনসর সংস্থা। এই সিরিজ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অর্থনীতিতে একটা বড়সড় প্রভাব ফেলবে।

Australia Cricket Team Ashes Series 2025-26