/indian-express-bangla/media/media_files/2025/12/29/cricket-scorer-salary-2025-12-29-12-19-42.jpg)
জেনে নিন একজন স্কোরারের কাজ এবং বেতন পরিকাঠামো
Cricket Scorer Salary: লাইভ ক্রিকেট ম্য়াচ চলাকালীন দর্শকরা হামেশাই টেলিভিশনের পর্দায় রান, উইকেট এবং বিভিন্ন ক্রিকেটারের পরিসংখ্যান চোখের নিমেষে দেখতে পান। আপাতভাবে বিষয়টা বেশ সহজ বলে মনে হলেও, গোটা প্রক্রিয়াটি কিন্তু বেশ কঠিন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা অটোমেশনের মাধ্যমে এমন কাজ রূপায়িত করা একেবারেই সম্ভব নয়। এরজন্য দরকার একজন পেশাদারের, যাঁকে আমরা 'স্কোরার' বলে চিনি। একজন স্কোরার ম্য়ানুয়াল ইনপুট থেকে গোটা বিষয়টা পরিচালনা করেন। প্রসঙ্গত, কোনও ম্য়াচে সম্প্রচারকারী সংস্থা এবং গ্রাফিক্স দলের সদস্য হলেন এই স্কোরার।
Womens Cricketers Salary: লক্ষ্মীর ভাণ্ডার খুলল BCCI, মহিলা ক্রিকেটারদের স্যালারিতে বড় ধামাকা!
পালন করতে হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব
কোনও ক্রিকেট ম্য়াচে একজন স্কোরারের দায়িত্ব যে কতখানি গুরুত্বপূর্ণ, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ কিংবা কোনও দ্বিপাক্ষিক সিরিজ, একজন স্কোরার ছাড়া ম্য়াচ কল্পনাই করা যায় না। বেশ কয়েকটি প্ল্যাটফর্মে একটি বিশেষ সিস্টেম তিনি ব্যবহার করেন। সেখানে এক একটা বলের ডিটেলস তাঁকে ম্যানুয়ালি দিতে হয়। সেখানে কত রান হল, কোনও উইকেট পড়ল কি না, বাউন্ডারি কিংবা অন্য কোনও ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা থাকে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, পঞ্চম ওভারের প্রথম বলে কী রেকর্ড হল কিংবা কোনও উইকেট পড়ল কি না, সবটাই নথিবদ্ধ করতে হয়।
অদ্ভুত এই সিস্টেম!
একবার এই ডেটা দেওয়ার পর প্রত্যেকটা সিস্টেম একসঙ্গে আপডেট হয়ে যায়। দলের মোট স্কোর, আলাদা আলাদা ক্রিকেটারের স্কোর, উইকেট সংখ্যা, বাউন্ডারির সংখ্যা এবং কোনও মাইলফলকের রেকর্ডও। ইনিংস কিংবা টুর্নামেন্টের প্রথম বাউন্ডারি আসতে না আসতেই গোটা সিস্টেমটা রিফ্রেশ করতে হয়। এই সিস্টেম আগে থেকেই ইনস্টল করা থাকে। কোডিং ফ্রেমওয়ার্কের উপর কাজ করতে হয়। ম্য়াচ শুরু হওয়ার আগেই ইঞ্জিনিয়ার সেট করে দেন।
গ্রাফিক্স দলের দায়িত্ব
একজন স্কোরার ডেটা দেওয়ার পর একটি বিশেষ গ্রাফিক্স টিম দায়িত্ব গ্রহণ করে। তারা সেঞ্চুরি, ক্রিকেটারদের তুলনা, ভেন্যুর রেকর্ড এবং গত ম্য়াচের পারফরম্য়ান্সের মতো গুরুত্বপূর্ণ রেকর্ড নিয়ে দ্রুত ভিজ্যুয়াল গ্রাফিক্স তৈরি করে। একটা ম্য়াচ লাইভ চলাকালীন কয়েক সেকেন্ডের মধ্যে গোটা বিষয়টা করতে হয়। ফলে কাজটা যতটা সহজ বলে মনে হয়, ততটাও কিন্তু নয়।
How Much BCCI Pay To Umpires:সাত বছরে বাড়েনি আম্পায়ারদের বেতন, এবার বিসিসিআইয়ের কাছে বড় দাবি,
কত টাকা স্যালারি পান একজন স্কোরার?
একজন স্কোরারের স্যালারি ২৫-৩০ হাজার টাকা থেকে শুরু হয়। তবে অভিজ্ঞতা যত বাড়তে থাকে, ততই স্যালারির পরিমাণও বাড়তে থাকে। তবে একথা সত্যি যে ব্রডকাস্টিং দলের বাকি সদস্যদের তুলনায় স্কোরাররা অনেকটাই কম স্যালারি পান। যদিও সিনিয়র প্রফেশনাল পে স্কেলে এই টাকার অঙ্কটা কিছুটা হলেও বাড়ে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us